বিএনপি নেতাদের মানসিক ভারসাম্য নিয়ে আইনমন্ত্রীর প্রশ্ন

আপডেট : ২৪ জুন ২০২৪, ০৩:০০ পিএম

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিভিন্ন মন্তব্য করায় বিএনপি নেতাদের মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেছেন, বিএনপির চেয়ারপারসন সঠিক চিকিৎসাই পাচ্ছেন। 

সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আইনমন্ত্রীকে আক্রমণ করে কথা বলার পরই সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া দিলেন তিনি। 

আইনমন্ত্রী বলেন, প্রেস কনফারেন্স করে বিএনপি যদি উষ্ণা প্রকাশ করতে পারে। তবে আশা করি তারা সত্য কথা বলবেন। 

এ সময় ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকার জন্যও বিএনপি নেতাদের আহ্বান জানান তিনি। 

এর আগেই নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে রিজভী বলেন, খালেদা জিয়া সঠিক চিকিৎসা পাচ্ছেন না। আর আইনমন্ত্রী মানসিকভাবে অসুস্থ। 

এর জবাবে আনিসুল হক সাংবাদিকদের বলেন, তারা চিকিৎসা নিয়ে যে অভিযোগ করছেন, তাতে তাদের মানসিক ভারসাম্য ঠিক আছে কিনা এ নিয়ে প্রশ্ন আছে। আশা করি বিএনপি নেতারা ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকবেন। 

তিনি বলেন, খালেদা জিয়ার দেশেই সঠিক চিকিৎসা হচ্ছে। সঠিক চিকিৎসা পাচ্ছেন বলেই খালেদা জিয়া এখন পর্যন্ত সুস্থ আছেন।

রোববার রাজধানীর এভারেকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে। এরপর তাকে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, খালেদা জিয়ার যে চিকিৎসা প্রয়োজন, তা দেশে সংশ্লিষ্ট হাসপাতালে পাচ্ছেন। যে অসুখগুলো তার আছে, এগুলোর অনেকটা নিরাময়যোগ্য না। ঔষধ দিয়ে নিয়ন্ত্রণে রাখা হয়েছে।  

পেসমেকার বসানোর পর খালেদা জিয়া এখন অনেকটা সুস্থ আছেন মন্তব্য করে তিনি বলেন, যখনই প্রয়োজন হয়েছে, তখনই খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক নিয়ে আসতে সরকার কার্পণ্য করেনি।

তার চিকিৎসার ব্যাপারে সরকারের আন্তরিকতার অভাব থাকলে বিদেশ থেকে চিকিৎসক নিয়ে আসা হতো না বলেও মন্তব্য করেন আনিসুল হক। 

দুর্নীতির মামলায় দণ্ড পাওয়া খালেদা জিয়া ২০১৭ সালের আট ফেব্রুয়ারি গ্রেপ্তার হন। করোনাভাইরাস মহামারির মধ্যে ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়া হয়।

তখন থেকে ছয় মাস পরপর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার। মুক্তির শর্তের মধ্যে রয়েছে, তিনি বিদেশ গিয়ে চিকিৎসা নিতে পারবেন না।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন।

আরবি
ত্রয়োদশ জাতীয় সংসদের নব নিযুক্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে আজ শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অদম্য শ্রেষ্ঠ নারী’ সম্মাননা পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভায় সপরিবারে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর