এবার গয়েশ্বরের বেয়াই নিতাই রায়কে মধ্যাহ্নভোজ করালেন ডিবির হারুন

আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০৪:৪৬ পিএম

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে মধ্যাহ্ন ভোজন করিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ। তিনি বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ নিপুণ রায়ের বাবা।

মঙ্গলবার দুপুরে ব্যক্তিগত কাজে ডিবি কার্যালয়ে গেলে ডিবিপ্রধান তাকে মধ্যাহ্ন ভোজ করান। 

সূত্র জানায়, ব্যক্তিগত কাজে দুপুরে ডিবি অফিসে যান নিতাই রায় চৌধুরী। সেখানে বেশ কিছু সময় অবস্থান করেন। ডিবিপ্রধান হারুন অর রশীদের সঙ্গে কথা বলেন। পরে দুই জনে একসঙ্গে দুপুরের খাবার খান। খাবার মেন্যুতে ফলের পাশাপাশি মাছ, মাংস ও ভাতের ব্যবস্থা ছিল। ডিবিপ্রধান নিজে হাতে খাবার তুলে দিয়ে বিএনপি নেতাকে আপ্যায়ন করেন।

এর আগে ২৯ জুলাই ডিবিতে হরেকপদের খাবার দিয়ে আথিতেয়তা করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে। 

একাত্তর/এসি
পটুয়াখালীর সাবেক পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (মানিকগঞ্জ-২ আসন) ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ডিবি।
২৮ অক্টোবরের ঘটনায় প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হত্যাসহ বেশ কয়েকটি মামলায় আসামির তালিকায় নাম রয়েছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নাম। মামলা মাথায় নিয়েই অসহযোগ আন্দোলন...
জনমনে আতঙ্ক সৃষ্টি করতে বাসে আগুন দেওয়ার জন্য বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরাই বোমা বানাচ্ছে বলে দাবি করেছে গোয়েন্দা শাখা।
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর