বিচার নিয়ে অপমানজনক কোনো মন্তব্য সহ্য করা হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেছেন, বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে না। আইন তার নিজস্ব গতিতে চলে। আদালতে বিচার হবে, সেই বিচার সবাইকে মেনে নিতে হবে।
শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুটি ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারও জয়ী করতে দেশের মানুষকে আহবান জানিয়ে তিনি বলেন, জনগণ এ দেশের উন্নয়ন দেখেছে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণের প্রয়োজন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
অনুষ্ঠানে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, কসবা পৌরসভা মেয়র গোলাম হাক্কানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন প্রমুখ।
পরে মন্ত্রী ৫২ জন ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণ প্রকল্পের উপহার ঘরের চাবি বুঝিয়ে দেন।
প্রধানমন্ত্রীর সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের শপথ পাঠ