ইশতেহারে তরুণ ও নারীদের গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১০:০১ পিএম

সর্বশেষ জনশুমারি বলছে দেশের মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগ তরুণ। পুরুষের চেয়ে নারীর সংখ্যাটাই বেশি। আগামী নির্বাচনে যে কোনো দলের জয় পরাজয়ে বড় ভূমিকা রাখবে এই তরুণ আর নারী ভোটাররা। তাই নির্বাচনী ইশতেহারে তরুণ ও নারীদের ইস্যুগুলোকে গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ।

দেশের হালনাগাদ ভোটার তালিকায় এবার যুক্ত হয়েছে প্রায় ৮০ লাখ নতুন ভোটার। মোট ভোটার ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার। গত মার্চে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা দিয়ে দ্বাদশ সংসদ নির্বাচন ও পরবর্তী সব নির্বাচন হবে। যেখানে পৌনে পাঁচ কোটি তরুণের ভোটার।

রাজনৈতিক দলগুলোর আগ্রহের কেন্দ্রে এই ভোটাররা। নির্বাচনী ইশতেহারে এ তরুণদের জন্য চমক থাকবে। প্রযুক্তি, শিক্ষার পাশাপাশি বেকারত্ব হ্রাসের জন্য নানা রকম কর্মসংস্থানের রূপরেখা থাকবে ইশতেহারে, জানান নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপকমিটির সদস্য সাব্বির আহমেদ।

নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপকমিটির সদস্য সাব্বির আহমেদ। ছবি: একাত্তর

তিনি বলেন, এই ইশতেহারে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হবে কর্মসংস্থান। কর্মসংস্থান জন্য আমাদের ইতোমধ্যে ৬ লাখ ফ্রিল্যান্সার কাজ করছে। আমাদের আইটি সেক্টর যথেষ্টভাবে ডেভেলপ করেছি। আমাদের ইকোনমিক জোনগুলো রেডি হয়েছে। অলরেডি ৩০ বিলিয়ন ডলারের মতো ইনভেস্টমেন্ট চলে এসেছে। এই জিনিসগুলোকে একসাথে করে আগামী নির্বাচনে কর্মসংস্থান ব্যবস্থার দিকে আমাদের প্রধান আগ্রহ থাকবে। 

তরুণদের পাশাপাশি জনসংখ্যার অর্ধেক নারীকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন ইশতেহার উপকমিটির সদস্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। ইশতেহারে নতুন ভোটারের প্রতি নজর দিয়ে তাদের সম্পৃক্ত করে নানা বিষয় অন্তর্ভুক্তির কথা বলেন এই শিক্ষাবিদ। 

ইশতেহার উপকমিটির সদস্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। ছবি: একাত্তর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ উপাচার্য বলেন, তারা সামগ্রিকভাবে বাংলাদেশকে কীভাবে দেখতে চায়। দেশের তরুণ প্রজন্মকে যেমন গুরুত্ব দিতে হবে একইভাবে প্রবীণ প্রজন্ম, যাদের আয়-উপার্জন খুব কম- যাদের অনেক রকম চাহিদা আছে, স্বাস্থ্যের চাহিদা আছে। সমাজকল্যাণমূলক প্রকল্পের চাহিদা আছে, সেগুলো কতটা গুরুত্ব দেয়া হচ্ছে। ৫০ শতাংশ মহিলা যারা আছে, তাদের অগ্রগতি, তাদের এগিয়ে নিয়ে যাওয়া বা অন্যান্য ক্ষেত্রে প্রতিটা দলেই একটা সিদ্ধান্ত থাকা উচিত। একটা লক্ষ্য থাকা উচিত। 

ইশতেহারে গুরুত্ব পাবে কৃষি, সেবা, শিক্ষা, স্বাস্থ্য, ছোট ও বড় শিল্পোৎপাদন খাত, আইনের শাসন বাস্তবায়নসহ বেশ কিছু বিষয়।

নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপকমিটির সদস্য সচিব ড. সেলিম মাহমুদ বলেন, এই ইশতেহারে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি তরুণদের কর্মসংস্থানের জন্য। আমাদের ১৮ থেকে ২৫ বছর বয়সীদের সংখ্যা উল্লেখযোগ্য। জনসংখ্যার চার ভাগের একভাগ তরুণ। তাদের জন্য, আমাদের কর্মসংস্থান প্রত্যাশীদের জন্য আমাদের বিশেষ নজর থাকবে। এই ইশতেহারে নারীকে এগিয়ে নেয়ার জন্য যে প্রতিশ্রুতি, তা চলমান থাকবে এবং সেটি কীভাবে দীর্ঘস্থায়ী করা যায়, সেটি টেকসই করার পদ্ধতি আমরা উদ্বোধন করবো এই ইশতেহারে।

নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপকমিটির সদস্য সচিব ড. সেলিম মাহমুদ। ছবি: একাত্তর

প্রযুক্তি নির্ভর নতুন কর্মসংস্থান তৈরির বিষয়টি অগ্রাধিকার দিয়ে স্মার্ট বাংলাদেশের রূপরেখায় তরুণ ও যুব সমাজের জন্য চমক থাকবে এই ইশতেহারে। তবে আওয়ামী লীগের এবারের ইশতেহার হবে স্মার্ট ও সংক্ষিপ্ত আকারের, জানালেন সংশ্লিষ্টরা।

 

একাত্তর/আরএ
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর