আগস্টেও সারওয়ার্দীর সঙ্গে গোপন বৈঠক করেছেন আরাফি!

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৮:০৪ পিএম

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা হিসাবে দাবি করা মিয়ান আরাফি ওরফে জাহিদুল ইসলাম বেল্লালের গাঁটছড়া যে পুরোনো তা আবারো প্রমাণিত হলো।

এই জুটিকে গেলো আগস্ট মাসেও একসঙ্গে রাজধানীর গুলশানের আমেরিকান ক্লাবে গোপন বৈঠক করতে দেখা গেছে। অথচ ভুয়া পরিচয় দিয়ে সংবাদ সম্মেলন করার পর বিতর্ক শুরু হলে একে অপরের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা চালিয়েছেন। এমনকি তারা একে অপরকে বেশিদিন ধরে চেনেন না বলে দাবি করে দায় এড়িয়ে যেতে চেয়েছেন।

শনিবার সরকার পতনের এক দফা দাবিতে মহাসমাবেশ আয়োজন করে বিএনপি ও জামায়াতে ইসলামী। কিন্তু সমাবেশ শুরুর আগেই সহিংসতায় জড়িয়ে পড়ে দল দুটির নেতা-কর্মীরা।

প্রকাশ্য রাজপথে পিটিয়ে হত্যা করা এক পুলিশ সদস্যকে। আগুন দেয়া হয় অর্ধশতাধিক গাড়িতে। হামলা চালানো হয় প্রধান বিচারপতির বাসভবনে। বিএনপির নেতা-কর্মীদের হামলায় ২৮ সাংবাদিক ও ৪১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

সংঘর্ষের জেরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে দলের সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর সেখানে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আরাফি। তিনি নিজের পরিচয় দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা হিসেবে।

মিয়ান আরাফির ইংরেজিতে সংবাদ সম্মেলনের সময় তার দুই পাশে বসা ছিলেন চৌধুরী হাসান সারওয়ার্দী ও বিএনপি নেতা ইশরাক হোসেন। এক ভিডিওতে দেখা যায়, আরাফি সংবাদ সম্মেলন শেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভীর সঙ্গেও আলাপ করছেন।

জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে আরাফির ওরফে বেল্লালের সংবাদ সম্মেলনের ভিডিও মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। নিজেদের অবস্থান পরিষ্কার করতে তড়িঘড়ি করে বিবৃতি দেয় ঢাকার মার্কিন দূতাবাস। তাদের পক্ষ থেকে বলা হয়, ওই ব্যক্তি যুক্তরাষ্ট্র সরকারের কেউ নন। যুক্তরাষ্ট্র দূতাবাস থেকেও কোনো প্রতিনিধি বিএনপি কার্যালয়ে যাননি।

বিএনপিও তাড়াতাড়ি এক বিজ্ঞপ্তিতে জানায়, জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সংবাদ সম্মেলন করা ওই ব্যক্তির সম্পর্কে বিএনপির কাছে কোনো তথ্য নেই। নয়াপল্টনে দলের কার্যালয়ে দেয়ার তার বক্তব্যের দায় ও বিএনপি নেবে না বলে সোজা জানিয়ে দেয়া হয় ওই বিবৃতিতে।

এরপরই প্রশ্ন আসতে শুরু করে তাহলে কে ওই আরাফি? কীভাবেই তিনি বিএনপি কার্যালয়ে এলেন? কারা তাকে নিয়ে নিয়ে এসেছেন?

ঘটনার পরদিন রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরাফি ওরফে বেল্লালকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। তাকে তুলে দেওয়া হয় গোয়েন্দা পুলিশের হাতে।

এরপর স্যোশাল মিডিয়াতে মিয়ান আরাফির এক ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে বাংলায় দেয়া বক্তৃতায় আরাফি বলেন, তিনি ঘটনার কিছুই জানতেন না। তার সঙ্গে চৌধুরী হাসান সারওয়ার্দীর পরিচয় ছিলো। সারওয়ার্দীই তাকে এসব বলার জন্য শিখিয়ে পল্টনে বিএনপি অফিসে নিয়ে গিয়েছিলেন।

আরাফির কথার যুক্তি খণ্ডন করে হাসান সারওয়ার্দীরও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আরাফির সঙ্গে পূর্ব পরিচয়ের কথা অস্বীকার করে সারওয়ার্দী দাবি করেন, আরাফিই তাকে ফোন করে বিএনপি কার্যালয়ে নিয়ে যেতে বলেন।

তবে দু’জনের বক্তব্য যে সঠিক নয়, তা একটি ছবি দেখলেই পরিষ্কার হয়ে যায়। গত ২২ আগস্ট আমেরিকান ক্লাবে গোপন বৈঠক করেন আরাফি ও সারওয়ার্দী। ছবিতে দুজনকে একসঙ্গে আমেরিকান ক্লাবে প্রবেশ করে দেখা যাচ্ছে।

রোববার আরাফির গ্রেপ্তারের দিনই আরাফি, হাসান সারওয়ার্দী ও ইশরাকের বিরুদ্ধে ‘মিথ্যা পরিচয় দিয়ে বিশ্বাসভঙ্গের’ মামলা করেন মহিউদ্দিন শিকদার। সোমবার আরাফিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অন্যদিকে, মঙ্গলবার সাভার থেকে গ্রেপ্তার হন হাসান সারওয়ার্দী। বুধবার সকালে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আরবি
বাংলাদেশের রাজনীতি ও একটি ইসলামপন্থী রাজনৈতিক দলকে ঘিরে সম্প্রতি ফাঁস হওয়া অডিও বার্তা নিয়ে একাত্তর টিভিকে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট)।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে তার ভূমিকার কথাও গুরুত্বের সঙ্গে স্মরণ করেছে দেশটি।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ কয়েকজন রাজনীতিবিদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর