ডোনাল্ড লু আর সিইসির সংলাপের আহ্বান এক নয়: কাদের

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৯:৫৮ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রকামী বাঙালির জন্য আজকের দিনটি অত্যন্ত আনন্দের এবং একটি ঐতিহাসিক দিন। এর মধ্য দিয়ে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে।

বুধবার রাতে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তফসিল পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

এর আগে সন্ধ্যায় ৭টায় দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সিইসি তফসলি ঘোষণার সময় রাজনৈতিক দলগুলোকে মতভেদ দূর করতে সংলাপ করারও আহ্বান জানান।

ডোনাল্ড লুর সংলাপের আহ্ববান আর প্রধান নির্বাচন কমিশনারের সংলাপের আহ্বান এক নয় উল্লেখ করে তিনি বলেন, এখন আর সংলাপের সময় নেই। বিএনপি নির্বাচনের ট্রেন মিস করেছে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের পক্ষে আমরা সিইসির এই তফসিল ঘোষণাকে স্বাগত জানাই। দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং চলমান অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য সংবিধান অনুযায়ী সময়মতো নির্বাচনের কোনো বিকল্প নেই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দেশের সব ভোটারকে স্বতঃস্ফূর্তভাবে এবং উৎসবমুখর পরিবেশে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে ভোট দেওয়ার অনুরোধ জানান।

ওবায়দুল কাদের বলেন, আগামী ১৭ নভেম্বর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হবে ঢাকা জেলা অফিসে। সেখানেই মনোনয়নপত্রের ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর পরপরই ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।

তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পর এটি আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।

কাদের বলেন, সংবিধান অনুযায়ী সময়মতো নির্বাচনের কোন বিকল্প নেই। গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী যারা গণতন্ত্র রাজনীতির চর্চা যারা করে যারা তারা সংলাপে বিশ্বাস করে

নির্বাচনে অনুকূল পরিবেশ আছে দেখেই সিইসি তফসিল ঘোষণা করেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বিকেল থেকেই ধানমন্ডি কার্যালয়ে জড়ো হতে শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তফসিল ঘোষণার পর পরই শুরু হয় আনন্দ মিছিল। তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী যাত্রা শুরু হলো জানিয়ে, ভোটের দিন পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন নেতা কর্মীরা।

এদিকে তফসিল ঘোষণা উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউর কার্যালয়েও জড়ো হয়ে আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে টিএসসি পর্যন্ত মিছিল করে ছাত্রলীগ।

 

কেএসএইচ
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর