আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধন করবেন শেখ হাসিনা

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৯:৪১ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে সকাল থেকে। বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিজের মনোনয়ন ফরম কেনার মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

এবারই প্রথম সরাসরি ছাড়াও অনলাইনে মনোনয়ন ফরম কেনার সুযোগ রাখা হয়েছে।

শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, প্রধানমন্ত্রী সরাসরি উপস্থিত থেকে নিজের মনোনয়ন ফরম কিনবেন। এরমধ্য দিয়ে চার দিনব্যাপী দলের মনোনয়ন ফরম বিতরণ ও জমাদান কার্যক্রমের আনুষ্ঠানিকতাও শুরু হচ্ছে।

মনোনয়ন পেতে আগ্রহীদের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের প্রশাসনিক বিভাগের নির্ধারিত বুথ থেকে ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।

কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায়, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং তৃতীয় তলায় বরিশাল, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের মনোনয়ন ফরম তোলা ও জমা দেওয়া যাবে।

ভিড় এড়িয়ে মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহ জমা দেওয়ার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরম গ্রহণের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, তার ওপর নির্বাচনী এলাকার নাম, মোবাইল নম্বর এবং সাংগঠনিক পরিচয় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। ২১ নভেম্বর বিকেল চারটার মধ্যে ফরম জমা দিতে হবে।

তবে এবার অনলাইনে ফরম পূরণ করেও জমা দেওয়া যাবে। এজন্য Smart Nomination App নামে একটি অ্যাপ চালু করেছে আওয়ামী লীগ। গুগল প্লে-স্টোর অথবা IOS অ্যাপ-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এছাড়াও nomination.albd.org ওয়েবসাইট থেকেও অনলাইনে মনোনয়ন ফরম পূরণ করে জমা দেওয়া যাবে।

অনলাইনে ফরম পূরণ ও জমা দেওয়ার ক্ষেত্রে প্রথমেই অ্যাপ অথবা ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লগ-ইন করে নিময় অনুযায়ী ইলেকট্রনিক পদ্ধতিতে ৫০ হাজার টাকা পেমেন্ট সম্পন্ন করার পর মনোনয়ন ফরম পূরণ ও জমা দেওয়া যাবে।

এদিকে ভোট সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহকে। এইচটি ইমামের মৃত্যুর পর গত আড়াই বছর গুরুত্বপূর্ণ এই পদ ফাঁকা ছিল।

একাত্তর/আরএ
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর