সোমবার থেকে জাপার মনোনয়ন ফরম বিতরণ

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১০:৫০ পিএম

এবার দলীয় মনোনয়ন ফরম বিতরণের খবর দিলো সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। দলটি এককভাবে নির্বাচন করবে বলে মহাসচিব মুজিবুল হক চুন্নুর ঘোষণার পর মনোনয়ন ফরম বিতরণের খবর দিলো দলটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাপা জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার দু’দিন জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে ফরম বিতরণ করা হবে।

রোববার দলটির মহাসচিব চুন্নু বলেন, নির্বাচনে অংশ নেওয়ার সব প্রস্তুতি জাপার আছে। এককভাবে ৩০০ আসনে প্রার্থী দিতে চাই। আমরা জোট, মহাজোট ইত্যাদি করতে চাই না।

জাপা মহাসচিব তাদের দ্বিধার কথাও বলেন। তিনি বলেন, এখন আমরা দ্বিধায় আছি। নির্বাচনে যাবো কি না, যাওয়া ঠিক হবে কি না, জনগণের কী অবস্থা। এ সংশয় থেকে বের হতে পারিনি। যার কারণে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিতে সময় লাগছে।

শনিবার নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে ভোট করার কথা জানান দলের প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

অন্য দিকে নির্বাচনে অংশগ্রহণের জন্য দলের মনোনয়নের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে চেয়ারম্যান জিএম কাদেরের নমুনা সই ইসিতে জমা দিয়েছে জাপা।

জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নুর পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, জাতীয় পার্টির মনোনয়ন দেবেন তাদের দলের চেয়ারম্যান জি এম কাদের। জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে কোনো কিছুর উল্লেখ নেই তাতে।

তবে কোন চিঠি ইসি আমলে নেবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত জানায়নি নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক সংস্থাটি।

এদিকে রোববার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে ভোটের তারিখ পেছানো এবং দলগুলোর সঙ্গে আলোচনার অনুরোধ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা রওশন।  

কেএসএইচ
দলে কোনো ধরনের অভ্যন্তরীণ বিভাজন বা দল ভাঙার ঘটনা ঘটলেও স্থানীয় সরকার নির্বাচনে তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেছে জাতীয় পার্টি (জাপা)।
এবার জাতীয় পার্টির একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আত্নপ্রকাশ করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশ দুটিসহ মোট ১৮টি দল...
আওয়ামী লীগ না পারলেও জাতীয় পার্টিকে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে বাধা দেবে না সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একাত্তরকে জানান, আইনিভাবে নিবন্ধিত সব রাজনৈতিক দলই অংশ নিতে পারবে আগামী...
পরিচ্ছন্ন ইমেজের আওয়ামী লীগ সমর্থকদের জাতীয় পার্টি থেকে আগামী নির্বাচনে মনোনয়ন দেয়া যেতে পারে বলে সুপারিশ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর