বৃহস্পতিবার থেকে বসছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড  

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০২:২৬ পিএম

ফরম বিক্রির সময় না বাড়িয়ে দলের প্রার্থী চূড়ান্ত করতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা বৃহস্পতিবার থেকে শুরু হবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় এক নেতা। মনোনয়ন বোর্ডের সভাতেই চূড়ান্ত হবে আসন্ন সংসদ নির্বাচনে নৌকার কাণ্ডারি হচ্ছেন কারা। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর শনিবার থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের জন্য ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। চলবে মঙ্গলবার পর্যন্ত।

সোমবার দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, ‘আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির ও জমার সময়সীমা বাড়ছে না।’

‘আর ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বসবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা।’

গত ১৬ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর।

আর এই সময়ের আগেই মনোনয়ন প্রত্যাশীদের দলীয় ফরম সংগ্রহ করতে হবে। এর পর যাচাই-বাছাই শেষে দলের পক্ষ থেকে প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে।

তফসিল ঘোষণার পরই আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। ৩০০ আসনে প্রার্থিতার জন্য প্রথম দুইদিন শেষে রোববার পর্যন্ত দলের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে দুই হাজার ২৮৬টি। ফরম বিক্রি থেকে আওয়ামী লীগের আয় হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা।

সোমবার দুপুর একটা পর্যন্ত বিক্রি হয়েছে আরও ৩৩৫টি ফরম। অর্থাৎ এদিন দুপুর পর্যন্ত মোট ফরম বিক্রি হয়েছে ২৬২১টি। 

আরবি 
দিল্লিতে শেখ হাসিনাকে প্রেস কনফারেন্সের সুযোগ দিয়ে ভারত সরকার বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ...
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়াসহ দমন-পীড়নের নির্দেশসংক্রান্ত শেখ হাসিনার একাধিক অডিও ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর