১০০ আসনে প্রার্থী দেবে নতুন জোট যুক্তফ্রন্ট

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৩:২৮ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার লক্ষ্যে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বে তিন দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট নামে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে।

এই জোটে আছে বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (কাঁঠাল) ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)। নতুন এই জোট আসছে ভোটে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে। একশ’ আসনে প্রার্থী দিতে চায় যুক্তফ্রন্ট। 

সংবাদ সম্মেলেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, আমরা মাঠে দাবি আদায়ে সফল না হয়ে, বিকল্প পন্থায় ভোটে অংশ নিয়ে অবদান নিতে চাই। আশা করছি, এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে। 

তিনি বলেন, আমরা জোটগতভাবে নির্বাচনে যাব। জয়ী হলে বিরোধী দলের ভূমিকায় থাকতে চাইব। বিরোধী দলে থেকে আমরা জনগণের জন্য কাজ করব। জোটের পক্ষ থেকে ১০০ আসনে লড়াইয়ের প্রস্তুতি রয়েছে।

বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের পরিবেশ নেই উল্লেখ ইবরাহিম বলেন, এ রকম পরিস্থিতিতে আমরা নির্বাচনে আসতে পারি। সরকারের কাছে আবেদন, সরকার যেন সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচনের চেষ্টা করে। এই মুহূর্তে সংলাপের পরিবেশ তৈরিতে সব পক্ষ যেন পদক্ষেপ নেয় তারও আহবান জানান তিনি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব জাফর আহমেদ জয়, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরীসহ বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

 

 

এআর
নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা-৮ আসনের নির্বাচন ও ফলাফলে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি এদেশের কোনো সরকারের শপথ অনুষ্ঠানে আসেন, তাহলে আমাদের ভাবতে হবে আমরা সে শপথ অনুষ্ঠানে যাব কি না, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন...
পঞ্চম সংসদ নির্বাচনে ১৮টি আসন পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে দারুণ লড়াইয়ের পর এককভাবে পেয়েছে ৬৮টি।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর