প্রতিপক্ষ না থাকলে কেন অহেতুক জোট, প্রশ্ন কাদেরের

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৪:১৬ পিএম

আসন্ন ভোটকে কেন্দ্র করে দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ বড় জোট করবে না, এমনটাই ইঙ্গিত দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তবে পুরেনো আদর্শিক জোট ১৪ দলের শরিকদের বিষয়ে ‘এখনো; সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি।

শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান ওবায়দুল কাদের।

জোট গঠনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘১৪ দলীয় জোটের চেয়ারম্যান আমাদের নেত্রী (শেখ হাসিনা)। এখানে শরিক সংক্রান্ত সিদ্ধান্ত আমাদের এখনো হয়নি।

‘শরিকদের আসলে আমাদের প্রয়োজন আছে কিনা,’ প্রশ্ন তোলেন কাদের। বলেন, ‘কারণ, জোটের বিপরীতে জোট হয়। এখানে আমাদের প্রতিপক্ষ যদি একটা বড় জোট করে, সেটার বিপরীতে আমাদের বড় জোট হবে।’

‘তাছাড়া আমরা কেন কেন অহেতুক জোট করতে যাবো। প্রয়োজন না থাকলেতো জোট করবো না।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘আর জোট করবো যাদের নিয়ে, তাদের তো মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকতে হবে।’

২০০৪ সালে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত হওয়া ১৪ দলীয় জোট। এই জোটে রয়েছে- জাসদ (ইনু), সাম্যবাদী দল, গণতান্ত্রিক মজদুর পার্টি, গণতন্ত্রী পার্টি, ন্যাপ, গণআজাদী লীগ, কমিউনিস্ট কেন্দ্র, বাসদ, তরিকত ফেডারেশন এবং জেপি।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিক দলগুলোর ১৩টি আসন ছেড়ে দেয় আওয়ামী লীগ। শরিকদের অনেকেই লড়েন আওয়ামী লীগের নৌকা প্রতীকে।  

এবারের ভোটেও নৌকা প্রতীকে আওয়ামী লীগের সঙ্গে জোটগতভাবে ভোট করার কথা জানিয়ে ১৪ দলের ছয়টি দল নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে।

তবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের শরিকদের সঙ্গে আসন এখনো সমঝোতায় বসেনি আওয়ামী লীগ। শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির আগে ৩০০ আসনের জন্যই প্রার্থী চূড়ান্ত করছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড।  

নতুন পুরাতন মিলিয়ে নৌকার প্রার্থী

বেশ কিছু আসনে বর্তমান সংসদ সদস্যদের বাদ দিয়ে নতুনদের মনোনয়ন দেয়ার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, নতুন পুরাতন মিলিয়েই আমরা মনোনয়ন দিচ্ছি। যেখানে পুরনোরা জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছেন, সেখানেতো নতুন করে আমাদের ভাবতেই হবে।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর।

তফসিল ঘোষণার পর শুরু হয় আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ। চারদিন ফরম বিতরণ শেষে প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা।

ইতোমধ্যে ছয়টি বিভাগে মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। রোববার ৩০০ আসনেই দলের প্রার্থী তালিকা প্রকাশ করার কথা হবে।  

দলের বর্তমান সংসদ সদস্যদের বাদ দেয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে জেতার মতো গ্রহণযোগ্য প্রার্থী আমাদের দরকার।

‘আমাদের বিচারের বিষয়, কাকে দিলে আমাদের দল নির্বাচনে ও জনগণের কাছে অধিকতর গ্রহণযোগ্য হবে।’

আরবি 
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর