বিএনপি থেকে ‘স্বেচ্ছায়’ পাঁচ নেতা বিএনএমে

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৯:০১ পিএম

বিএনপি থেকে যে পাঁচজন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন তারা স্বেচ্ছায় এসেছে বলে দাবি করেছেন দলের মহাসচিব ড. মো. শাহজাহান।

শনিবার রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

বিএনএম মহাসচিব বলেন, নির্বাচন থেকে সরে গিয়ে আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করাতেই এমন বিএনপি ছেড়ে পাঁচচন তার দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিএনপি ছেড়ে আসা নেতারা হলেন: ফরিদপুর-১ আসনের শাহ মোহাম্মদ আবু জাফর, বরগুনা-২ আসনের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রহমান, সুনামগঞ্জ-৪ আসনের শাসমুর সালেহীন ও ঝিনাইদহ-৪ আসনের মোহাম্মদ আব্দুল ওহাব। তবে ‘নিরাপত্তাজনিত’ কারণে বাকি একজনের নাম প্রকাশ করেনি বিএনএম।

সংবাদ সম্মেলনে দলের মহাসচিব আরও বলেন, বিএনপি ভাঙার কোনো চেষ্টাই করছে না বিএনএম। যারা বিএনপি ছেড়ে আসছেন, তারা স্বেচ্ছায় এদলে যোগ দিচ্ছেন। আজকে বিএনপির সাবেক ৫ সংসদ সদস্য যোগ দিয়েছেন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থেকেও অনেক নেতারা যোগ দিয়েছেন বিএনএমে। আরও অনেকে যোগ দেবেন।

তিনি বলেন, ৩০০ আসনে প্রার্থী দেবে বিএনএম। সরকার ও নির্বাচন কমিশন (ইসি) এখনও পুরোপুরি আস্থা অর্জন করতে পারেনি, শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি না হলে অংশগ্রহণের বিষয়টি পুনরায় বিবেচনা করবে দল।

তিনি বলেন, বিএনপিকে ভাঙার কোনো চেষ্টাই করা হচ্ছে না, যারা আসছেন স্বেচ্ছায় আসছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

এছাড়া বিএনমে যোগ দেওয়া অন্যরা হলেন- জাফর ইকবাল সিদ্দিকী (সাবেক এমপি, জাতীয় পার্টি), মীর হাসমত আলী (সাবেক বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট), সাজেদুল করিম (সাবেক কমান্ডার, বাংলাদেশ নৌবাহিনী), শরিফ বাদশা (ব্যবসায়ী), ড. মুনিরুজ্জামান (সাবেক ডিআইজি, বাংলাদেশ পুলিশ), অ্যাডভোকেট সিরাজ উদ্দিন (সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট), মো. ইসলাম ইবনে সায়েম (সাবেক নেতা, সুশাসনের জন্য নাগরিক), মো. জাকির হোসেন লিটু (শ্রমিক নেতা), মো. খলিল উল্লাহ (ব্যবসায়ী) ও ইঞ্জিনিয়ার মো. সায়িদ হাসান (সফটওয়্যার ইঞ্জিনিয়ার)।

গত আগস্ট মাসে নির্বাচন কমিশনের নিবন্ধন পায় বিএনএম। সম্প্রতি বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়।

কেএসএইচ
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর