কুমিল্লায় প্রার্থীকে মারধরের ঘটনা সাজানো, আটক পাঁচ

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৯:০০ পিএম

দ্বাদশ সংসদ নির্বাচনে কুমিল্লায় এক প্রার্থী মনোনয়ন নিতে এসে মারধরের শিকার হয়েছেন, সোশ্যালে এমন ভিডিও ভাইরাল হয়েছে আগেই। তবে এবার পুলিশের তদন্তে উঠে এলো ভিন্ন চিত্র। মারধরের শিকার ওই ব্যক্তি সাজিয়েছিলেন এমন নাটক। এ ঘটনায় ইতিমধ্যে পুলিশ পাঁচ জনকে আটক করেছে। ঘটনাটি যে সাজানো তারা তা পুলিশের কাছে শিকারও করেছেন। তবে এখনও পলাতক রয়েছেন ছদ্মবেশি ওই প্রার্থী। তাকে খুঁজছে পুলিশ।

শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা থেকে ওই ভিডিওর সূত্র ধরে মারধর করা পাঁচ জনকে আটক করে।

তারা হলেন- কুমিল্লা নগরীর ছোটরা মফিজাবাদ কলোনী এলাকার মো. সুমন, মো. সবির, মো. সবুজ, ইকবাল হোসেন ও মাসুদ রানা। 

আর এই নাটকের রচয়িতা গোলাম সারোয়ার মনোহরগঞ্জ উপজেলার ভাউপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

শনিবার বিকেলে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান। 

তিনি জানান, শুক্রবার কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন পত্র নিয়ে ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন গোলাম সারোয়ার নামে এক ব্যক্তি। তাকে মারধরের ভিডিও ফেসবুকে ভাইরাল হয় । ওই ঘটনায় সরশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার লিখিত একটি অভিযোগও দায়ের করেন।  

তিনি জানান, পুলিশ তদন্তে জানতে পারে ঘটনাটি সাজানো। নির্বাচনের পরিবেশ বিশৃঙ্খল করার লক্ষে ষড়যন্ত্র করে পাঁচ জনকে দিয়ে এই ঘটনা ঘটান গোলাম সারোয়ার। ভিডিও ফুটেজ দেখে জড়িতদের আটক করা হয়েছে। 

পুলিশ সুপার আরও জানান, জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে ঘটনাটি সাজানো। ঘটনার মূল হোতা গোলাম সারোয়ারসহ অন্যদের আটকের চেষ্টা চলছে। পলাতক থাকায় তাকে এখনও ধরা সম্ভব হয়নি।

একাত্তর/এসি
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর