ঢিমেতালে চলছে ৪৮ ঘণ্টার অবরোধ

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১০:০০ এএম

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিএনপি, জামায়াত ও তাদের সমমনা রাজনৈতিক দল ও জোটের ডাকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে।

রোববার ভোর ৬টা থেকে সপ্তম দফার এ অবরোধ চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত।

দেশব্যাপী সড়ক-রেল-নৌপথ ও রাজপথসহ সর্বাত্মক পালিত হবে অবরোধ কর্মসূচি। তবে সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার গাড়ি ও জরুরি ঔষধ পরিবহণ এ অবরোধের আওতামুক্ত থাকবে।

এদিকে আজ থেকে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফলে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে ‘দুর্জয়’ সাহস নিয়ে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৬ নভেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে আপনি আমি-আমরা একা নই। সবার অংশগ্রহণে একদফার আন্দোলন আরও বিস্তৃত, বেগবান ও তেজোদীপ্ত হবে। মনে রাখবেন, দেশের গণতন্ত্রকামী মানুষ, বিশ্বের গণতান্ত্রিক শক্তিও আর বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন দেখতে চায় না। সকারের পতন হবেই।

অপরদিকে এক প্রেস বিবৃতিতে দেশবাসীকে কর্মসূচি সফলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।

পৃথক বিবৃতিতে দেশে শান্তিপূর্ণভাবে সর্বাত্মক অবরোধ সফলে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। তিনি বলেন, বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সরকার ভয়ে দিশাহারা।

এক বিবৃতিতে অবরোধ সফলের জন্য আহ্বান জানিয়েছেনজাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

এছাড়াও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপির সঙ্গে যুগপৎ ধারায় আন্দোলনরত ১২ দলীয় জোট, এলডিপি, নুরুল হক নুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, ড. রেজা কিবরিয়া নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, গণফোরাম (মন্টু), পিপলস পার্টি, বাংলাদেশ লেবার পার্টিসহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল।

প্রসঙ্গত, ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশের পর থেকে দেশব্যাপী দু’দফা হরতাল ও ছয় দফা অবরোধ কর্মসূচি পালন করে বিএনপিসহ সমমনাদলগুলো।

এআর
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর