আওয়ামী লীগের মনোনয়নের মাত্র আট শতাংশ নারী

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৮:২৪ পিএম

আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের মধ্যে মাত্র ৮ শতাংশ নারী। যাদের মধ্যে নতুন মুখ দুজন। বাকিরা পুরনো। শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানসহ একাদশ সংসদের চারজন নারী সদস্য এবার দলের মনোনয়ন পাননি।

মনোনয়ন পাওয়া নারীরা বলছেন, ভোটের মাঠে জয় ছিনিয়ে আনাটাই এখন তাদের জন্য বড় চ্যালেঞ্জ।

দেশের জনসংখ্যার প্রায় ৫০ শতাংশই নারী। আবার ভোটারের হিসেবেও নারী পুরুষের অনুপাত প্রায় সমান। তারপরও রাজনীতির মাঠে বরাবরই পিছিয়ে নারীরা। দেশের অন্যতম বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের মনোনয়ন দৌড়েও এবার খানিকটা পিছিয়ে নারী সদস্যরা।

গত নির্বাচনে ১৮টি আসনে নারী প্রার্থীরা নৌকা প্রতীকে ভোট করেছিলেন। এবার আওয়ামী লীগের ২৯৮ আসনের প্রার্থীদের মধ্যে ২৪ জন নারী মনোনয়ন পেয়েছেন। এদের দুজন নতুন মুখ। বাকি ২২ জনই কোন না কোন সময় সংরক্ষিত আসন বা সরাসরি নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন।

গোপালগঞ্জ তিন আসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রার্থী হয়েছেন আগের মতই। এছাড়াও নৌকা প্রতীক নিয়ে লড়ছেন স্পীকার শিরীন শারমিন চৌধুরী, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, শিক্ষামন্ত্রী দীপুমনি এবং তাজউদ্দিন কন্যা সিমিন হোসেন রিমিসহ বেশ কিছু মুখ।

সবচেয়ে বেশি নারী প্রার্থী মনোনয়ন পেয়েছেন গাইবান্ধা ও গাজীপুর। দুটি জেলাতেই পাঁচটি আসনের মধ্যে তিনটিতেই নারীদের মনোনয়ন দেয়া হয়েছে।

গাইবান্ধা-১ আসনে আফরোজা বারী, গাইবান্ধা-২ আসনে মাহবুব আরা বেগম গিনিও পেয়েছেন দলের টিকেট।

গাজীপুরের দুই সংসদ সদস্য গাজীপুর-৪ আসনে সিমিন হোসেন (রিমি), গাজীপুর-৫ আসনে মেহের আফরোজ চুমকি আবার মনোনয়ন পেয়েছেন, গাজীপুর-৩ আসনে প্রার্থী পাল্টে মনোনয়ন দেওয়া হয়েছে রুমানা আলীকে।

জাতীয় সংসদের স্পিকার আসনে শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসনে, মতিয়া চৌধুরী শেরপুর-২ আসনে, দীপু মনি চাঁদপুর-৩ আসনে এবারও লড়াই করবেন।

বর্তমান সংসদ সদস্যদের মধ্যে গাইবান্ধা-৩ আসনে উম্মে কুলসুম স্মৃতি, বগুড়া-১ আসনে সাহাদারা মান্নান, বাগেরহাট-৩ আসনে হাবিবুন নাহার, কিশোরগঞ্জ-১ আসনে সৈয়দা জাকিয়া নূর, মানিকগঞ্জ-২ মমতাজ বেগম, মুন্সিগঞ্জ-৪ আসনে সাগুফতা ইয়াসমীন এমিলি, কুমিল্লা-২ আসনে সেলিমা আহমাদ, কক্সবাজার-৪ আসনে শাহীন আখতার আবার পেয়েছেন মনোনয়ন।

সিরাজগঞ্জ-২ আসনে জান্নাত হেনরীকে ফিরিয়ে আনা হয়েছে। সানজিদা খানম মনোনয়ন পেয়েছেন ঢাকা-৪ আসনে।

বরগুনা-২ আসনে সুলতানা নাদিরা, বরিশাল-৪ আসনে শাম্মী আহমেদ, ময়মনসিংহ-৩ আসনে নিলুফার আনজুম, লক্ষ্ণীপুর-৪ আসনে ফরিদুন্নাহার লাইলী ও চট্টগ্রাম-২ আসনে খাদিজাতুল আনোয়ার লড়াই করবেন।

মনোনয়ন পাওয়া রাজনীতিবিদরা বলছেন,নারীদের জন্য রাজনীতির পথটা এখনও মসৃণ নয়। 

গাজীপুর-৫ আসন থেকে দলের মনোনয়ন পাওয়া মেহের আফরোজ চুমকি বলেন, নারীর সংখ্যা বাড়ানোর প্রত্যাশা আমরা সবসময়ই করি। কিন্তু মাঠ পর্যায়ের রাজনীতি অনেক কঠিন। সেই জায়গাটা অতিক্রম করে সবাইকে দিতে গিয়ে হয়তো সমস্যার সৃষ্টি হয়। তারপরেও ৫০টি আসন সংরক্ষিত আছে। সেটা হিসাব করলে এখন নারীর সংখ্যা অনেক হয়েছে। আশাকরি আগামীতে এই সংখ্যা পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে।

মনোনয়ন পাওয়া নারীরা বলছেন, ভোটের লড়াইয়ে জয়ী হওয়াটাই এখন তাদের চ্যালেঞ্জ। জয়ী হলে নারীর ক্ষমতায়নে কাজ করাবে বলে অঙ্গীকার করেছে তারা।

গাইবান্ধা-৩ আসন থেকে দলীয় মনোনয়ন পাওয়া উম্মে কুলসুম স্মৃতি একাত্তরকে বলেন, তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। বিজয়ী হয়ে তিনি দলীয় প্রধান শেখ হাসিনার ‘হাত শক্তিশালী করতে পারবেন’।

মুন্সীগঞ্জ-২ আসন থেকে দলীয় মনোনয়ন পাওয়া সাগুফতা ইয়াসমিন বলেন, তৃণমূলে ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে জাতীয় নির্বাচনে নারীদের শেখ হাসিনা উঠিয়ে এনেছেন। তিনি যে যাত্রা শুরু করেছেন ইনশাল্লাহ আমরা নারীরা তার মর্যাদা রাখবো।  

একাদশ জাতীয় সংসদের চারজন নারী সংসদ সদস্যকে এবার মনোনয়ন দেওয়া হয়নি। এরা হলেন সিরাজগঞ্জ-৬ আসনে মেরিনা জাহান, সুনামগঞ্জ-২ আসনে জয়া সেনগুপ্ত, খুলনা-৩ আসনের মুন্নুজান সুফিয়ান ও নোয়াখালী-৬ আসনে বেগম আয়েশা ফেরদাউস।

 

 

কেএসএইচ
একটি ভোটের গুরুত্ব যে কতো হতে পারে, তা হাড়ে হাড়ে টের পেয়েছেন প্রার্থীরা। লাখ লাখ ভোটারের মাঝে কোথাও জয়-পরাজয় নির্ধারণ হয়েছে সাড়ে তিনশো ভোটে। আবার কোথাও মাত্র পাঁচশো ভোটে। তিন হাজারের কম ভোটও গড়ে...
পঞ্চম সংসদ নির্বাচনে ১৮টি আসন পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে দারুণ লড়াইয়ের পর এককভাবে পেয়েছে ৬৮টি।
তারেক রহমানের নেতৃত্বাধীন ডান-উদারপন্থী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর তিনি এখন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন।
নির্বাচনী গণসংযোগ শেষ হয়েছে। শুরু হয়েছে ভোটের ক্ষণ গণনা। রাজপথ নীরব থাকলেও, ভোটের হিসেব চলছে প্রতিটি ঘরে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর