মসিউর রহমান রাঙ্গার মনোনয়নপত্র স্থগিত

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০১:৫৩ পিএম

মামলার তথ্য গোপন করার অভিযোগে জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইফ রংপুর-১ আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

শনিবার যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে রংপুর-১ এর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মোবাশ্বর হোসেন রাঙ্গার মনোনয়নপত্র স্থগিত করেন।  

রিটার্নিং কর্মকর্তা জানান,  চারটি মামলার তথ্য গোপন করায় মসিউর রহমান রাঙ্গার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। শনিবার বিকেল চারটার মধ্যে তাকে সব তথ্য দিতে বলা হয়েছে।

‘পরে যাচাই বাছাই করে চূড়ান্ত ফলাফল জানানো হবে,’ বলেন রিটার্নিং কর্মকর্তা মোবাশ্বের।

সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এবার দল থেকে মনোনয়ন পাননি। তিনি রংপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

দল থেকে বহিষ্কার হওয়ার কারণে রাঙ্গাকে লাঙ্গল প্রতীক দেয়া হয়নি বলে এর আগে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

রাঙ্গা এর আগে দুইবার গংগাচড়া উপজেলা নিয়ে গঠিত রংপুর-১ থেকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৪ সালে নির্বাচনে জিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে একই আসন থেকে পুনরায় জিতে আসার পর হন সংসদে বিরোধীদলীয় চিফ হুইফ।  

এবার রংপুর-১ আসনে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন মকবুল হোসেন আসিফ শাহরিয়ার। আর আওয়ামী লীগের নৌকা প্রতীকে লড়ছেন অ্যাডভোকেট রেজাউল রাজু।

নৌকা ও লাঙ্গলের এই দুই প্রার্থীসহ রংপুর-১ আসনে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধ হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

আর বাতিল করা হয়েছে মোশাররফ হোসেন নামে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন। 

আরবি 
উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত কার্যকর, গণভোটের গণরায় বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও কথিত পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশ করেছে ১১ দলীয় জোট।
রংপুর-৪ আসনের নবনির্বাচিত এমপি ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, চব্বিশের অভ্যুথানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যেভাবে নেতৃত্ব দিয়েছিলো, জাতীয় সংস্কার কমিটিতেও এনসিপি সেভাবে সংস্কারের...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, কেউ যদি মনে করে একক সরকার গঠন করবে, তবে সেই সরকার টেকানো সম্ভব হবে না। এনসিপি এককভাবেই আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে তিনি বলেন,
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর