কেউ এককভাবে সরকার গঠন করলে তা টিকবে না: নাহিদ

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, কেউ যদি মনে করে একক সরকার গঠন করবে, তবে সেই সরকার টেকানো সম্ভব হবে না। এনসিপি এককভাবেই আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে তিনি বলেন, পুরনো দলগুলোর প্রতি জনগণের অনীহা আছে। তাই মানুষের মধ্যে নতুন রাজনৈতিক আকাঙ্খা তৈরি হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) রংপুর বিভাগের আট জেলা ও ৫৮ উপজেলায় যেসব এলাকায় এখনও সাংগঠনিক কমিটি হয়নি, সেই এলাকার সম্ভব্য পদ প্রত্যাশীদের নিয়ে দিনভর পর্যটন মোটেলের কনফারেন্স হলে মতবিনিময় সভায় করেন দলের কেন্দ্রীয় নেতার।পরে নাহিদ এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন।

জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনের সুযোগ নেই মন্তব্য করে নাহিদ বলেন, নির্বাচন কমিশনের ওপর জনগণ আস্থা হারাচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হলে জুলাই সনদের বিষয়গুলো চূড়ান্ত করতে হবে। 

ঐকমত্য কমিশনের সবশেষ দুটি সিদ্ধান্তের মধ্যে প্রথম প্রস্তাবকে এনসিপি সমর্থন জানাচ্ছে জানিয়ে নাহিদ বলেন, সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত হলে তার দল সনদে সই করবে।  

গণভোট হলে পরবর্তী সরকারের দায়িত্ব সংবিধান সংস্কার করা। পরবর্তী সরকারের জন্য নির্ধারিত সময়ে ঐকমত্য কমিশনের প্রস্তাব পাশ না হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংশোধন হওয়ার সিদ্ধান্ত সঠিক বলেও মন্তব্য করেন নাহিদ। 

জাতীয় ঐক্য ছাড়া গণতন্ত্র টেকে না মন্তব্য করে তিনি বলেন, দেশে সামাজিক ফ্যাসিবাদের উত্থান হয়েছে। তাই জাতীয় ঐক্য প্রয়োজন।

একাত্তর/এসি
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
সরকারের অব্যবস্থাপনায় জনগণের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না এবং সরকারদলীয় কয়েকজন সদস্য এটিকে কেবল একটি ‘আলঙ্করিক কমিটি’ হিসেবে বিবেচনা করছেন বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর