সকালে স্থগিত, বিকেলে বৈধ ঘোষণা রাঙ্গার মনোনয়নপত্র

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:০১ পিএম

রংপুর-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গার মনোনয়নপত্র স্থগিতের কয়েক ঘণ্টা পর বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

মামলাসংক্রান্ত তথ্য দাখিল না করায় শনিবার সকালে রাঙ্গার মনোনয়ন সাময়িক স্থগিত করা হয়। পরে যথাযথ কাগজপত্র জমা দেওয়ায় বিকেলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

প্রার্থীদের মনোনয়ন যাছাই-বাছাই শেষে বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান এ তথ্য জানিয়েছেন।

মোবাশ্বের হাসান বলেন, মসিউর রহমান রাঙ্গার চারটি মামলার তিনটি নিষ্পত্তির কাগজ রয়েছে। অপর মামলাটির কোনো কাগজপত্র দাখিল না করায় সকালে মনোনয়নপত্র স্থগিত করা হয়েছিলো। পরে তিনি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এবার দল থেকে মনোনয়ন পাননি। তিনি রংপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

দল থেকে বহিষ্কার হওয়ার কারণে রাঙ্গা লাঙ্গল প্রতীক পাননি।

রাঙ্গা এর আগে দুইবার গংগাচড়া উপজেলা নিয়ে গঠিত রংপুর-১ থেকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৪ সালে নির্বাচনে জিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে একই আসন থেকে পুনরায় জিতে আসার পর হন সংসদের বিরোধীদলীয় চিফ হুইফ। 

এবার রংপুর-১ আসনে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন মকবুল হোসেন আসিফ শাহরিয়ার। আর আওয়ামী লীগের নৌকা প্রতীকে লড়ছেন অ্যাডভোকেট রেজাউল রাজু।

কেএসএইচ
ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ঢাকা-১৭ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে দলটির প্রতিনিধি দল।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য নির্ধারিত তিনটি সংসদীয় আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে দলটি। বগুড়া, দিনাজপুর ও ফেনীর এসব আসনে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে, যা সোমবার (২৯...
শুরু হয়েছে বিএনপির বর্ধিত সভা। ভোটের ভাবনা মাথায় রেখে তৃণমূল আর কেন্দ্রের নেতাদের নিয়ে দীর্ঘ সাত বছর পর এ সভা অনুষ্ঠিত হচ্ছে। সারাদেশ থেকে আসা প্রতিনিধিদের মধ্যে এ নিয়ে সকাল থেকেই ব্যাপক...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় তিন কোটি টাকা খরচ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, দলটির সর্বোচ্চ সাড়ে চার কোটি টাকা ব্যয় করার সুযোগ ছিলো।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর