স্বতন্ত্র প্রার্থীদের দল থেকে বহিষ্কার করা হবে না: কাদের

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৫:১৬ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া কাউকে দল থেকে বহিষ্কার করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক রাজনীতি বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন নিয়ে কাদের বলেন, স্বতন্ত্র হলে বহিষ্কারের কথা বলেনি আওয়ামী লীগ।

তিনি আরও বলেন, সরকার প্রশাসনিক রদবদল করছে না, কর্মকর্তাদের বদলি করছে নির্বাচন কমিশন। এ নিয়ে আওয়ামী লীগের আপত্তি নাই।

সৎ সাহস থাকলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভাড়া করা টোকাই দিয়ে  চোরাগোপ্তা হামলা বাদ দিয়ে রাজপথের আন্দোলনে এসে মোকাবিলা করার চ্যালেঞ্জ দিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, লন্ডনে বসে ভুলের রাজনীতির কারণে বিএনপি অনেক নেতা-কর্মীকে হারাবে। 

কাদের বলেন, বিএনপির অনেক নেতা নির্বাচনে এসেছেন। বিএনপির এই নেতিবাচক রাজনীতিতে তারা আর থাকতে চান না। বিএনপির রাজনীতিতে জড়িয়ে আর কেউ নিজের জীবন নষ্ট করতে চায় না। যারা বিএনপি থেকে সুস্থ রাজনীতিতে বেরিয়ে এসছেন তাদের ধন্যবাদ। আমরা আশা করি ভবিষ্যতে আরও নেতা ও কর্মীরা সুস্থ রাজনীতির দিকে আসবেন।

কাদের বলেন, 'জনসমর্থনের অভাবে বিএনপির আন্দোলন মুখ থুবড়ে পড়েছে। তারা অগ্নিসন্ত্রাস, চোরাগোপ্তা হামলা, নাশকতা করছে। স্বাভাবিক পথ থেকে বিচ্যুত হয়ে রাজনীতিকে সন্ত্রাসের দিকে নিয়ে যাচ্ছে বিএনপি। ২০১৪-১৫ এর অপকর্ম শুরু করেছে। পার্ক করা গাড়িতে আগুন দিয়েছে, গাড়ি ড্রাইভার-হেলপার মরে গেছে। চোরাগোপ্তা হামলার জন্য বিএনপি এখন কর্মী পাচ্ছে না, তাই টাকা দিয়ে টোকাইদের মাধ্যেম সন্ত্রাস করছে।

জাতীয় পার্টি সম্পর্কে কাদের বলেন, জাতীয় পার্টি যদি নিজের শক্তির উপর দাড়িয়ে নির্বাচন করে তাহলে সেটাই ভালো। ১৪ দলীয় জোটকে বাইরে রেখে নির্বাচনের কথা ভাবিনি। এডজাসমেন্ট, একোমডেশনের বিষয় আছে। যারা আগেও নির্বাচন করেছেন, জনগণের কাছে গ্রহণযোগ্য তারা অবশ্যই বাদ পড়বেন না বলেও বলেন কাদের।

কাদের বলেন, 'নেত্রীর একক চেষ্টায় নির্বাচন কমিশন স্বাধীন। স্বাধীন নির্বাচন কমিশনের পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছি। ওসি, ডিসি, ইউএনও ট্রান্সফার ইসি করছে। এগুলো সরকার করছে না। আওয়ামী লীগ এগুলো সাধুবাদ জানায়।'

ওবায়দুল কাদের বলেন, 'কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে জাতিসংঘকে কথা বলতে হলে তাদের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদের অনুমোদন লাগে।'

এআর
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর