আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলে অসন্তোষ নেই: হানিফ

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৪:০৮ পিএম

১৪ দলীয় জোটে আসন ভাগাভাগি নিয়ে কোনো দলের মধ্যে অসন্তোষ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল- আলম হানিফ। 

তিনি বলেন, নিয়মিত বৈঠক চলছে, খুব দ্রুত আসন ভাগাভাগির বিষয়টি নিষ্পত্তি হবে। জোটের শরীক দলের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়েই ভোট করবে। এছাড়াও আসন বন্টনের বাইরেও ১৪ দলীয় জোটের প্রার্থীরা কোথাও দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে চান সেটাও তারা পারবেন।

সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া শিল্পকলা অডিটোরিয়ামে ১১ ডিসেম্বর কুষ্টিয়া মুক্ত দিবসের আলোচনায় অংশ নেবার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

১৪ দলীয় জোটের প্রার্থীরা তাদের আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী চান না’ এমন প্রশ্নে হানিফ বলেন, ওইসব আসনে স্বতন্ত্র প্রার্থী কে আছে না আছে সে বিষয়ে কথা বলার সময় এখনও আসেনি। 

অপর এক প্রশ্নের জাবাবে হানিফ বলেন, এ দেশে গুম-খুনের রাজনীতি শুরুই করেছিলো বিএনপি। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা দখল করে গুম খুনের রাজনীতি শুরু করেন। তারা আবার মানবাধিকার লঙ্ঘনের কথা বলে। বিএনপির সময় ২৫ থেকে ২৬ হাজার আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করা হয়েছিল। তাদের মুখে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ মানায় না।

পরে মুক্তিযোদ্ধাদের আয়োজনে কুষ্টিয়া মুক্ত দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হানিফ। এর আগে শহরে কুষ্টিয়া মুক্ত দিবসের র‌্যালি করে মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর ম্যূরালে ফুল দেন।

একাত্তর/এসি
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখানে ‘গোপন বৈঠক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর...
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বলে মন্তব্য করায় আদালত অবমাননার...
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর