শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে রওশন 

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০১:২৬ পিএম

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে গেছেন সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

মঙ্গলবার দুপুরের ছেলে সাদ এরশাদকে নিয়ে গণভবনে যান রওশন। সঙ্গে রয়েছেন সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এবং রওশন এরশাদের মুখপাত্র কাজী মামুনুর রশীদ।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হননি ছয় বারের সংসদ সদস্য রওশন এরশাদ। প্রয়াত সাবেক সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদের পত্নীর নির্বাচনী এলাকা ময়মনসিংহ-৪ (সদর) আসনে জাতীয় পার্টি লাঙ্গল মনোনয়ন দিয়েছে দলের স্থানীয় এক নেতাকে। ওই আসনে নৌকা মার্কার প্রার্থী দিয়েছে আওয়ামী লীগও।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা রংপুর-৩ আসন থেকে নির্বাচন করতেন। ২০১৮ সালে এরশাদের মৃত্যুর পর ওই আসনে উপনির্বাচনে সংসদ সদস্য হন তার ছেলে সাদ এরশাদ।

আগামী ৭ জানুয়ারির ভোটেও সাদ প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু জাতীয় পার্টি তাকে বাদ দিয়েছে। ওই আসনে মনোনয়নে প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান ও এরশাদের ছোট ভাই জি এম কাদের।

এদিকে দল থেকে বহিষ্কার হওয়ার পর লাঙ্গল প্রতীক না পেয়ে রংপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা। 

আরবি 
২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হত্যা ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী এক নভেম্বর...
২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হচ্ছে। বুধবার (৭...
বর্তমান সরকার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের প্রতি অবিচার করছে এবং কারাগারে ভালো খাবার দেওয়া হচ্ছে না বলে শেখ হাসিনা যে অভিযোগ করেছেন, তা মনগড়া ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার...
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ার কোনো বিকল্প ছিলো না মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানিয়েছেন, শেখ...
সরকারি প্রশাসনের শীর্ষ স্তরে এক বড় ধরনের রদবদলের হাওয়া বইছে! এক প্রজ্ঞাপনেই সচিব পদমর্যাদার ১০ জন শীর্ষ কর্মকর্তার দপ্তর বদল, নতুন পদে পদোন্নতি এবং সংযুক্তি ঘোষণা করেছে সরকার। এই প্রশাসনিক রদবদলের...
বলিউডে গ্যাংস্টারদের রক্তক্ষয়ী হুমকি আর ত্রাসের রাজত্ব যেন কোনোভাবেই থামছে না! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড তারকা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই...
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআরবির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর