গণতন্ত্রের ধারা অক্ষুন্ন রাখতে চায় আওয়ামী লীগ: নাছিম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০২:৪১ পিএম

আওয়ামী লীগ কখনোই ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, গণতন্ত্রের ধারা অক্ষুন্ন রাখতে সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এমনটিই চায় আওয়ামী লীগ।

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হেপাটাইটিস বি ভাইরাসের টিকা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় আওয়ামী লীগের এ সিনিয়র নেতা বলেন, নির্বাচনকে সামনে রেখে ১৪ দল এবং জাতীয় পার্টির সাথে রাজনৈতিক আলোচনা চলছে যা সামনেও চলমান থাকবে। আওয়ামী লীগ কখনোই ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে চায় না। নির্বাচনকে ঘিরে নানা ধরনের জটিলতা সৃষ্টির চেষ্টা হচ্ছে, তারপরও সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বাহাউদ্দিন নাছিম আরও বলেন, নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচনকে প্রতিযোগিতামূলক করতে দলের অনেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন যাতে বাঁধা দেয়নি আওয়ামী লীগ। উৎসব মুখর পরিবেশ ও প্রতিদ্বন্দিতামূলক নির্বাচন করতেই স্বতন্ত্র প্রার্থী দেয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়ে আসলেও দলের মধ্যে কোন কোন্দল তৈরী হবে না।  গণতন্ত্রের ধারা অক্ষুণ্ণ রাখতে সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এমনটিই চায় আওয়ামী লীগ।

জাতীয় পার্টির প্রসঙ্গে নাছিম বলেন, চৌদ্দ দলসহ জাতীয় পার্টির সাথে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা চলছে। এই আলোচনা শুধু নির্বাচন নিয়ে নয়, আগামী দিনেও আলোচনা চলবে। এটা নিয়ে কোন সংশয় বা অপ্রিতিকর অবস্থা সৃষ্টির সুযোগ নেই।

 

এআর
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখানে ‘গোপন বৈঠক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর...
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বলে মন্তব্য করায় আদালত অবমাননার...
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর