আওয়ামী লীগের যে ২৫ প্রার্থী নৌকা হারালেন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৪১ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় ২৫টি আসন পেয়েছে জাতীয় পার্টি (জাপা)। নারায়ণগঞ্জ-৫ আসনে আগে থেকেই আওয়ামী লীগের কোনো প্রার্থী না থাকায় মোট ২৬টি আসন নিশ্চিত করেছে দলটি।

সমঝোতা হওয়া ২৫টি আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের কোনো প্রার্থী থাকবে না বলে জানা গেছে। এ সিদ্ধান্তের ফলে আওয়ামী লীগের পক্ষ থেকে যেসব আসন থেকে যারা নৌকা হারালেন তাদের মধ্যে রয়েছেন ঠাকুরগাঁও-৩ মো. ইমদাদুল হক, কিশোরগঞ্জ-৩ মো. নাসিরুল ইসলাম খান, রংপুর-১ মো. রেজাউল করিম রাজু, রংপুর-৩ তুষার কান্তি মণ্ডল, নীলফামারী-৪ মো. জাকির হোসেন বাবুল, কুড়িগ্রাম-১ মো. আছলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম-২ মো. জাফর আলী, গাইবান্ধা-১ আফরুজা বারী, গাইবান্ধা-২ মাহবুব আরা বেগম গিনি, ঢাকা-১৮ মোহাম্মদ হাবীব হাসান, নীলফামারী-৩ মো. গোলাম মোস্তফা, বগুড়া-৩ মো. সিরাজুল ইসলাম খান রাজু, ব্রাহ্মণবাড়িয়া-২ মো. শাহজাহান আলম, চট্টগ্রাম-৮ নোমান আল মাহমুদ, বগুড়া-২ তৌহিদুর রহমান মানিক, সাতক্ষীরা-২ মো. আসাদুজ্জামান বাবু, ফেনী-৩ মো. আবুল বাশার, চট্টগ্রাম-৫ মোহাম্মদ আবদুস সালাম, পটুয়াখালী-১ মো. আফজাল হোসেন, ময়মনসিংহ-৫ মো. আব্দুল হাই আকন্দ, ময়মনসিংহ-৮ মো. আব্দুছ ছাত্তার, পিরোজপুর-৩ মো. আশরাফুর রহমান, হবিগঞ্জ-১ ডা. মো. মুশফিক হুসেন চৌধুরী, মানিকগঞ্জ-১ মো. আব্দুস সালাম, বরিশাল-৩ সরদার মো. খালেদ হোসেন।

এদিকে সমঝোতার ফলে আওয়ামী লীগের প্রার্থীদের ছেড়ে দেওয়া এসব আসনে জাতীয় পার্টির পক্ষ থেকে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তবে এ বিষয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয় নি। এ বিষয়ে দুই দলের পক্ষ থেকে আজ বিকেলে পরিস্কার করে বলা হবে বলে জানানো হয়।

সর্বশেষ শুক্র ও শনিবার উভয় দলের নেতাদের মধ্যে বৈঠক হয়। সূত্র জানায়, কয়েক দফা বৈঠকের পর জাপাকে ২৬ আসনে ছাড় দিতে সম্মত হয় আওয়ামী লীগ। তবে ঢাকার কোনো আসন জাপাকে দিতে রাজি নয় ক্ষমতাসীনরা। টানা তিন মেয়াদে আওয়ামী লীগের রাজনৈতিক মিত্র জাপার এবারের দাবি ছিল ৫০ আসন। ৩৫ এর কম আসনে সমঝোতায় রাজি নয় এমন মনোভাবও জানিয়েছিল দলটি।

এআর
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরকে কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন বা ক্ষমতার প্রদর্শন হিসেবে নয়, বরং দেশের মানুষের জন্য কাজ এবং বাংলাদেশের স্বার্থ রক্ষার এক ঐতিহাসিক উদ্যোগ বলে অভিহিত করেছেন...
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট পদ শূন্য ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট।
ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ লোহিত সাগর অঞ্চলে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান অগ্রযাত্রা ঠেকাতে সৌদি আরবের জরুরি আকুতি সত্ত্বেও শেষ মুহূর্তে ইয়েমেনে নির্ধারিত বিমান হামলা নাটকীয়ভাবে...
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর