নির্বাচন করা হচ্ছে না শামীম ও শাম্মীর

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৫১ পিএম

দ্বৈত নাগারিক- এমন অভিযোগ মোকাবেলায় উচ্চ আদালতে গিয়েও ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হক এবং বরিশাল-৪ আসনে নৌকার প্রার্থী শাম্মী আহমেদের  প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রেখেছে হাইকোর্ট। 

সোমবার বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ তাদের রিট আবেদন খারিজ করে ইসির সিদ্ধান্ত বহাল রাখেন। 

শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক—এমন অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিল চেয়ে গত আট ডিসেম্বর আবেদন করেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ।

পরে ১৫ ডিসেম্বর শামীম হকের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে রিট আবেদন করেন শামীম হক।

অন্যদিকে এ কে আজাদের প্রার্থিতা বাতিল চেয়ে শামীমও পাল্টা অভিযোগ করেছিলেন ইসিতে। তার দাবি, আজাদ যুক্তরাষ্ট্রের নাগরিক।

নির্বাচন কমিশনের শুনানিতে আজাদের প্রার্থিতা টিকে গেলেও শামীমের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এরপর তিনি হাই কোর্টে আসেন। পরে হাইকোর্ট ইসি সিদ্ধান্ত বহাল রাখে।

অপরদিকে গত ১৫ ডিসেম্বর দ্বৈত নাগরিকত্বের অভিযোগে প্রার্থিতা বাতিল হয় বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মীর।

এরপর প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন শাম্মী। পাশাপাশি তথ্য গোপনের অভিযোগে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগের বর্তমান এমপি পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বাতিলের আবেদন করেন তিনি।

নির্বাচন কমিশনের শুনানিতে পঙ্কজের প্রার্থিতা টিকে গেলেও দ্বৈত নাগরিকত্বের কারণে শাম্মীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে। এরপর তিনি হাই কোর্টে এসেও নিজের পক্ষে রায় পেলেন না।

একাত্তর/এসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। এই রায়ের ফলে তার সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার...
সংবিধানের বহুল আলোচিত পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ও গণভোটের বিধান বিলুপ্তিসহ সংবিধানের কয়েকটি বিধানকে...
সংবিধানের পঞ্চদশ সংশোধনী ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল–সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) রায় ঘোষণা করবে আপিল বিভাগ।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর পক্ষ থেকে পুরো পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি জানানো হলেও,...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর