‘লিডারশিপ ম্যাটারস, শেখ হাসিনা ম্যাটারস’

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৬:২৪ পিএম

স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজের মাধ্যমে ক্ষুধা-দারিদ্রমুক্ত স্মার্ট সোনার বাংলা গড়তে চায় বাংলাদেশ আওয়ামী লীগ। এবারের ইশতেহারের স্লোগান রাখা হয়েছে ‘উন্নয়ন দৃশ্যমান বাড়বে এবার কর্মসংস্থান’। আর এর জন্য গুরুত্বপূর্ণ নেতৃত্ব।

বুধবার ইশতেহার প্রকাশের আগে একটি ভিডিও চিত্রে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বলা হয়, শেখ হাসিনা বদলে দেন নীতি, আসে অর্থনৈতিক ক্ষমতা। আসে নারীর ক্ষমতা। ডিজিটাল বাংলাদেশ তারুণ্যকে দিলো ক্ষমতা। তিনি মহামারী মোকাবেলায় নির্ভীক। তিনি কঠোর জঙ্গিবাদ, দুর্নীতির বিরুদ্ধে, মানবতাবিরোধীদের বিরুদ্ধে। তিনি সামনে তাকান বলেই আমরা দেখি স্মার্ট বাংলাদেশ। যে যেখানে লড়ে যাই, হতে চাই উন্নত। আমরা জানি, লিডারশিপ ম্যাটারস, শেখ হাসিনা ম্যাটারস।

ভিডিও চিত্রে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন, নারীর ক্ষমতায়ন, গ্রামীণ উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি, কূটনৈতিক সাফল্য, মেগাপ্রকল্প বাস্তবায়নে গত তিন মেয়াদে সরকারের সাফল্য তুলে ধরা হয়।   

হোটেল সোনারগাঁওয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের পর ওই ভিডিও দেখানো হয়। দলীয় প্রধান শেখ হাসিনা এসময় দর্শক সারিতে বসে ভিডিওটি দেখেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ, পঁচাত্তরের বিয়োগান্তক ঘটনা, ১৯৮১ সালে বাংলাদেশে ফিরে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার লড়াই, ১৯৯৬ সালে সরকার গঠন থেকে শুরু গত দেড় দশকে টানা তিনবার ক্ষমতায় থেকে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরা হয়।

টানা তিন মেয়াদে রাষ্ট্র পরিচালনা করা আওয়ামী লীগ প্রায় ১২ কোটি ভোটারকে সামনে রেখে এ ইশতেহার প্রণয়ন করেছে।

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য, দুর্নীতি রোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি রয়েছে এবারের ইশতেহারে। বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে ১১টি বিষয়ে।

ডিজিটাল বাংলাদেশ গঠনের রূপরেখা সম্বলিত ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারের স্লোগান ছিল ‘দিন বদলের সনদ’। এরপর ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে ছিল ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’।

২০১৮ সালে একাদশ নির্বাচনে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলটির ইশতেহারে স্লোগান ছিলো, ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’।

কেএসএইচ
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার। তাকে দেশে ফেরানো বা পাওয়া মাত্রই গ্রেপ্তার করে কারাগারে...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর