জনসমর্থন হারিয়ে সন্ত্রাসের পথে বিএনপি: কাদের

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০২:৩৮ পিএম

দেশের জনগণের সমর্থন হারিয়ে বিএনপি এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতিরা রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন জনগণ প্রত্যাখ্যান করেছে। জনসমর্থন নেই বলে তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।

তিনি বলেন, বিএনপি দেশকে দেউলিয়া বানিয়েছিলো। সেই দেশকে আমরা উন্নয়নের পথে নিয়ে গেছি।

সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন করাই সরকারের এখন মূল লক্ষ্য বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ভোটার উপস্থিতি বাড়াতে কোনো জবরদস্তি না করে, তাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের ইশতেহার ঘোষণার পরদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইশতেহারের বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা দেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, বাংলাদেশ, নাগরিক, সমাজ ও অর্থনীতি হবে স্মার্ট, এটাই ইশতেহারের মূল কথা। দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার সর্বাত্মক চেষ্টা করছে। আর আগামী পাঁচ বছরে আরো এক কোটি কর্মসংস্থান তৈরি এবং সর্বস্তরে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা লক্ষ্য।

আওয়ামী লীগের ইশতেহারে স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজের মাধ্যমে ক্ষুধা-দারিদ্রমুক্ত স্মার্ট সোনার বাংলা গড়তে চায় দলটি।

ইশতেহার ঘোষণার সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিগত ১৫ বছরের সরকার পরিচালনার পথ-পরিক্রমায় যা কিছু ভুলত্রুটি তার দায়ভার আমাদের। সাফল্যের কৃতিত্ব আপনাদের।

‘আমাদের ভুলত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা কথা দিচ্ছি, অতীতের ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে আপনাদের প্রত্যাশা অনুযায়ী ভবিষ্যৎ কর্মকাণ্ড-পরিচালনা কররো।’

শেখ হাসিনার এই বক্তব্যের ব্যাখ্যায় ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী তার বক্তব্যে যে সৎ সাহস দেখিয়েছেন, তার তুলনা নেই। এতো উন্নয়ন করার পরেও বলেছেন, আমাদের কিছু ভুল ত্রুটি হয়ে হয়ে থাকতে পারে।

এদিকে যে সব প্রার্থীর আয় অস্বাভাবিকভাবে বেড়েছে তাদের বিরুদ্ধে নির্বাচনের পরে ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিয়েছেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, দেশের বাজেট বেড়েছে ১২ গুন। ফলে কোটিপতি প্রার্থী বেড়েছে। তবে কারো সম্পদ দৃষ্টিকটু ভাবে বাড়লে, সেটা খতিয়ে দেখা হবে।

‘এই মুহূর্তে ব্যবস্থা না নিতে পারলেও নির্বাচনে পরে ব্যবস্থা নেয়া হবে,’ বলেন ওবায়দুল কাদের।

আরবি
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর