নৌকায় চড়েও পার পেলেন না ইনু

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১০:২৬ পিএম

দ্বাদশ সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা) আসনে নৌকা প্রতীক নিয়েও নির্বাচনী বৈতরণী পার হতে পারলেন না জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

রোববারের নির্বাচনে ১৪ দলীয় জোটের অংশ হিসেবে নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯২ হাজার ৪৪৫ ভোট। ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন ১ লাখ ১৫ হাজার ৭৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন এ আসনে।

এমনকি নিজ উপজেলা ভেড়ামারায়ও হেরে গেছেন জাসদ সভাপতি। ভেড়ামারায় মোট ৫০ কেন্দ্রের সবগুলোর ভোট গণনা শেষে রাত আটটার দিকে এ ফলাফল জানা যায়।

নৌকা প্রতীক বরাদ্দ পাওয়ার দুই দিন পর ২০ ডিসেম্বর ভেড়ামারা উপজেলার গোলাপনগরে নিজ বাড়িতে যান ইনু। ভোটের প্রচার শুরু করলেও পাশে পাননি স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের।

এ আসনে জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন হাসানুল হক ইনু। তার শক্ত প্রতিদ্বন্দ্বী মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন। তিনি ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে ছিলেন ইনুর বিপরীতে।

কুষ্টিয়া-২ আসনে জাসদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু। তিনি টানা তিনবারের সংসদ সদস্য। তবে জাসদের প্রতীক মশালে নয়, আওয়ামী লীগের প্রতীক নৌকা দিয়েই প্রতিবার নির্বাচন করছিলেন তিনি।

জাসদের প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিলেও আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার কারণে এবারও তিনি নৌকা প্রতীক নিয়েই মাঠে ছিলেন তিনি।

 

একাত্তর/জো
জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২১ জানুয়ারি দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় তিন কোটি টাকা খরচ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, দলটির সর্বোচ্চ সাড়ে চার কোটি টাকা ব্যয় করার সুযোগ ছিলো।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সবচেয়ে বেশি অনলাইন বুলিইংয়ের শিকার হয়েছেন।
দেশি-বিদেশি চ্যালেঞ্জ মোকাবিলা করে দ্বাদশ জাতীয় নির্বাচন হলেও মানুষের অনাস্থা দূর করা যায়নি বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর