রাজনীতিবিদ ক্ষমতায় না থাকলে দেশের উন্নতি হয় না: প্রধানমন্ত্রী

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০৮:০২ পিএম

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, নির্বাচন যেন না হতে পারে সেটাই ছিলো চক্রান্ত। কিন্তু কোনো রাজনীতিবিদ যদি ক্ষমতায় না থাকে দেশের উন্নতি হতে পারে না, এটাই প্রমাণিত সত্য।

রোববার কোটালীপাড়ায় আওয়ামী লীগের শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহেনা।

সাত জানুয়ারির নির্বাচনে জনগণ ও গণতন্ত্রের বিজয় হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, নির্বাচন বানচালে বিএনপির সমস্ত ষড়যন্ত্র জনগণ ভোট দিয়ে ধুলিস্যাৎ করে দিয়েছে। 

বিএনপি যতো বার নির্বাচন বানচাল করতে চেয়েছে, ততো বার জনগণ জবাব দিয়েছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে ২১ শতাংশ ভোট পরেছিলো। তখন নাকে খত দিয়ে তাদের বিদায় নিতে হয়েছিলো। যারা গণতন্ত্রের ‘গ’ বোঝে না তারা এখন গণতন্ত্রের জন্য আন্দোলন করে, যোগ করেন শেখ হাসিনা।

তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর থেকে বিএনপির লুটপাট, দুঃশাসন, সন্ত্রাস, জঙ্গিবাদের কারণে তাদের ওপর মানুষ ছিলো বীতশ্রদ্ধ (আস্থাহীন)।

দ্বাদশ সংসদ নির্বাচনের আগের সময়গুলোতে বিএনপির ডাকা হরতাল-অবরোধে অনেক মানুষের প্রাণহানীসহ বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে। এই প্রসঙ্গ টেনে সরকারপ্রধান বলেন,যারা আগুন দিয়ে মানুষ মেরেছে তাদের ছাড় নেই। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। হুকুমদাতাসহ আগুন সন্ত্রাসীদের খুঁজে খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যাতে ভবিষ্যতে আর কেউ এমন করতে না পারে।

পঞ্চমবার প্রধানমন্ত্রী হয়ে প্রথম সরকারি সফরে শনিবার গোপালগঞ্জে গেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে আছেন ছোট বোন শেখ রেহেনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধু, বঙ্গমাতা, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ ৭৫ এর ১৫ আগস্ট শহীদ ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে দুপুরে নবগঠিত মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

একাত্তর/এসি
২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হত্যা ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী এক নভেম্বর...
২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হচ্ছে। বুধবার (৭...
বর্তমান সরকার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের প্রতি অবিচার করছে এবং কারাগারে ভালো খাবার দেওয়া হচ্ছে না বলে শেখ হাসিনা যে অভিযোগ করেছেন, তা মনগড়া ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের প্রকাশিত ঐতিহাসিক ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তির রেশ...
জরুরি এভিয়েশন পরিস্থিতির  কারণে জার্মানির অন্যতম প্রধান ও ব্যস্ততম নুরেমবার্গ বিমানবন্দরে সব ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম হঠাৎ স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিমানবন্দর...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনের বিষয়টি সংবিধানের সঙ্গে সম্পর্কিত হওয়ায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটিতে। একই সঙ্গে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কোনো ধরনের দুর্যোগ মোকাবিলা ও ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্ততি গ্রহণ এবং যথাযথ নগর পরিকল্পনার আহ্বান জানিয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর