আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে নেতাকর্মীরা: রিজভী

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০১:২২ পিএম

সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য বিএনপির নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, ‘নতুন কর্মসূচি আসবে, তৃণমূল উজ্জীবিত। সরকারের অধীনে কোনো নির্বাচনে নয়। আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে নেতাকর্মীরা।’

বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন রিজভী।

তিনি বলেন, সংসদ অধিবেশন শুরু হতে না হতেই আবাসিক পর্যায়ে গ্যাসের প্রিপেইড মিটারের বিল দ্বিগুণ করা হচ্ছে। ভোটারবিহীন সরকার, দুর্নীতির কারণে জবাবদিহিতা না থাকায় নিজেদের মতো করে যখন যা ইচ্ছা গণবিরোধী সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

‘জনগণ নির্বাচন বর্জন করায় শাস্তি হিসেবে মিটারের ভাড়া দ্বিগুণ করা হচ্ছে। এমনিতেই আবাসিক পর্যায়ে গ্যাস পাওয়া যায় না। সরকারের এমন গণশত্রু মনোভাবের নিন্দা ও প্রতিবাদ জানাই,’ বলেন বিএনপির এই নেতা।

তিনি দাবি করেন, জনমত দমিয়ে রাখার জন্য রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে। দলীয় ক্যাডার ও সিন্ডিকেট লালন-পালনের জন্য শূন্য করা হচ্ছে রাষ্ট্রের কোষাগার।

আর রাষ্ট্র যন্ত্র ব্যবহার করে ‘সরকারের মন্ত্রীরা ধরাকে সরাজ্ঞান করছে’ বলেও মন্তব্য করেন রিজভী। বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে কটাক্ষ করে বক্তব্য দেওয়া হচ্ছে। এদিকে সরকারের দুর্নীতির মহাকাব্য হাজার পাতা ছাড়িয়ে যাবে।

পুলিশের অনুমতি না পাওয়ায় মঙ্গলবার বিএনপির কালো পতাকা মিছিল না হওয়ায় সরকারকে দায়ী করেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, শান্তিপূর্ণ কালো পতাকা মিছিলে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে। আব্দুল মঈন খানকে নাজেহাল করা এবং অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করার নিন্দা ও ধিক্কার জানাই।

রিজভী আরো বলেন, সকল পর্যায়ে দুর্নীতি-লুটপাট, টাকা পাচারের পর ডামি নির্বাচনেও সরকারের মহা দুর্নীতি। আর আতে ঘা লাগায় টিআইবির রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলেছে সরকার।

আরবি
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর