মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে: জি এম কাদের

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩২ পিএম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারের কোনো ব্যবস্থাই কাজ করছে বলে দাবি করে সংসদের বিরোধী দলীয় নেতা জি এম কাদের বলেছেন, মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।

বৃহস্পতিবার রংপুরের পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে কষ্টে থাকায় ভেতরে ভেতরে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু মানুষের আয় বাড়ছে না। বরং প্রতিদিন আয় কমছে। অর্থনৈতিক অবস্থা দিন দিন ভঙ্গুর হয়ে যাচ্ছে। এটা দেশের জন্য কোনো মঙ্গলজনক অবস্থা নয়।

তিনি বলেন, জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বাড়ছে। যার জন্য সরকারের কোনো ব্যবস্থাই কাজ করছে না। আমরা প্রথম দিন থেকেই সেটা বলে আসছি। নিত্যপণ্যের মূল্য সহনীয় করতে না পারলে সামনের দিকে দেশের মানুষ সরকারকে সুখে থাকতে নাও দিতে পারে।

বিরোধী দলীয় নেতা বলেন, দেশের সার্বিক অবস্থা সকলেই অবগত আছেন। এই মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা চোখে পড়ছে না। তবে ভেতরে ভেতরে একটা অস্থিরতা তো অবশ্যই আছে। স্বাভাবিকভাবে আমরা যেটা বুঝতে পারছি, সেটা হলো দেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ।

বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির মাঠে কোনো কর্মসূচি থাকবে কি না- জানতে চাইলে জিএম কাদের বলেন, যখন সময় আসবে, তখন দেখবেন।

দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ধ্বস হয়নি দাবি করেন তিনি বলেন, আমরা ৩৫ বছর ধরে ক্ষমতার বাইরে। ২০০১ সালে ৩০০ আসনে সর্বশেষ আমরা নির্বাচন করেছি। তখন কেয়ারটেকার সরকারের আমলে একটা মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমরা ১৪টি আসন পেয়েছিলাম। এবার আমরা ১১টি আসন পেয়েছি দীর্ঘ ৩৫ বছর ক্ষমতার বাইরে থাকার পরেও। জাতীয় পার্টির যে খুব বেশি ধ্বস হয়েছে, এটা আমি মনে করি না।

জিএম কাদের বলেন, এই নির্বাচনটাও প্রশ্নবিদ্ধ হয়েছে। আমি সবসময় এই নির্বাচনের অনিয়মগুলো তুলে ধরেছি। নির্বাচনের প্রস্তুতি গ্রহণের সময় থেকে শুরু করে ভোটগ্রহণের দিন পর্যন্ত আমি সব অনিয়মের ব্যাপারে কথা বলেছি। যেটা পরবর্তীকালে সঠিক হয়েছে।

সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন দেওয়া বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে সমালোচনা করেছেন সে বিষয়েও প্রতিক্রিয়া জানিরয়েছে জি এম কাদের।

জাপা চেয়ারম্যান বলেন, আমি ঠিক জানি না অসন্তোষ বলতে কী বোঝায়। আমরা স্পিকারের কাছে আমাদের কী কী প্রত্যাশা তা বলেছি এবং যুক্তি দিয়ে বলেছি। তারপরও অনেকে বলছে রেওয়াজ ছিলেঅ না। রেওয়াজ তো মানুষই তৈরি করে। রেওয়াজ তো কোনো আইন নয়। তাছাড়া নতুন রেওয়াজ তৈরির জন্য তো মানুষই ভাঙে। আইন থাকলে কোনো সময় আইনও পরিবর্তন করা যায়। আসলে কেন অসন্তুষ্ট হলেন, আমার জানা নেই। সংসদের বক্তব্য নিয়ে যারা অসস্তুষ্ট হয়েছেন, তারা হয়তো আমার বক্তব্যটা ভালোভাবে বুঝতে পারেননি।

রওশন নিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় নেই: চুন্নু

এদিকে, জাতীয় পার্টিতে ভাঙন নেই দাবি করে মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদের বয়স হয়েছে। তিনি স্বাভাবিকভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় নেই। কিছু লোক তাদের স্বার্থে রওশন এরশাদকে ব্যবহার করছে।

জাতীয় পার্টির নামে আরেকটা দল সামনে যদি সৃষ্টি হয় সেটাকে ‘লোটা মার্কা’ আখ্যা দেন চুন্নু। তিনি বলেন, দেশে জাতীয় পার্টির নামে মই মার্কা, কাঁঠাল মার্কা, আম মার্কা রয়েছে। আরেকটা লোটা মার্কা হলেও আমাদের কোনো সমস্যা নেই। যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তারা একটি পার্টি করতে চায়। এতে করে দেশে আরেকটি দল হলো। এসব বিষয় আমাদের আমলে নেওয়ার কোনো কারণ নেই। জাতীয় পার্টি ঐক্যবদ্ধ ও শক্তিশালী রয়েছে।

তিনি আরও বলেন, আমাদের দলে কোনো ভাঙন নেই। ৪১ জন প্রেসিডিয়াম সদস্যের মধ্যে দুজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২৯৯ জনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সারা দেশে জেলা-উপজেলা, মহানগরের কমিটি রয়েছে। এসব কমিটির সবাই জিএম কাদেরের নেতৃত্বে দল পরিচালনা করছে।

মুজিবুল হক চুন্নু বলেন, বিগত সংসদে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টিকে নিয়ে নানা কথা হয়েছিরেঅ। এবার যেন সেই প্রশ্ন না আসে, সেজন্য বিরোধী দল হিসেবে আমাদের যা যা করা দরকার তাই করবো। বঙ্গবন্ধুর মতো সংসদ নেতা থাকাকালীন স্বতন্ত্র সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত পার্লামেন্ট কাঁপিয়ে রাখতেন।

এ সময় জাতীয় পার্টির নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আলাউদ্দিন মিয়া ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার যুগ্ম আহ্বায়ক মো. শাফিউর রহমান শাফিসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

কেএসএইচ
উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত কার্যকর, গণভোটের গণরায় বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও কথিত পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশ করেছে ১১ দলীয় জোট।
দেশের প্রকৃত অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে প্রচলিত অর্থ বছরকে পরিবর্তন করে ‘ক্যালেন্ডার বর্ষ’ (জানুয়ারি–ডিসেম্বর) অনুযায়ী করার প্রস্তাব দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির...
নিজ নির্বাচনী এলাকা রাজধানীর মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ (মূল মণিপুর বালিকা ক্যাম্পাস) মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রংপুর-৪ আসনের নবনির্বাচিত এমপি ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, চব্বিশের অভ্যুথানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যেভাবে নেতৃত্ব দিয়েছিলো, জাতীয় সংস্কার কমিটিতেও এনসিপি সেভাবে সংস্কারের...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের যুদ্ধ শেষ, আর স্কোরবোর্ড বলছে- স্পেন ০, আর্জেন্টিনা ০। দুই পরাশক্তির মাঠের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি মাঠের বাইরেও উত্তেজনার পারদ...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর