জিএম কাদেরের নিয়ম লঙ্ঘন নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০২:২৫ পিএম

প্রধান বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দ্বাদশ সংসদে শুরুর দিনই নিয়ম লঙ্ঘন করে কথা বলেছেন বলে মন্তব্য করেছেন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কাদের বলেন, স্পিকারকে ধন্যবাদ জানানোর নামে ফ্লোর নিয়ে তিনি গতকাল যেসব কথা বলেছেন তা ঠিক হয়নি। সামনে আরো সময় ছিলো, তখন অনেক কথাই বলতে পারতেন।

‘তিনি শুরুটাই এমনভাবে করলেন যে, তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেললেন, লম্বা একটা বক্তৃতা দিলেন। বিষয়টা হলো ধন্যবাদ জানানোর। এত লম্বা ভাষণের জন্য ওনাকে আহ্বান করা হয়নি। উনি নিয়ম লঙ্ঘন করে কথা বলেছেন,’ বলেন তিনি।  

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুর দিন মঙ্গলবার বিরোধীদলীয় নেতা জিএম কাদের স্পিকারকে ধন্যবাদ জানানোর বক্তৃতায় বলেন, সংসদ সদস্যের সংখ্যার বিচারে বর্তমান সংসদে ভারসাম্য রক্ষা হয়নি। 

তিনি বলেন, আসন সংখ্যার বিচারে এবার সংসদে শতকরা ৭৫ ভাগই সরকার দলের। স্বতন্ত্র ২১ ভাগ। তারাও প্রায় সরকার দলীয়। ৩-৪ ভাগ শুধু বিরোধী দলীয় সদস্য।

‘এ সংসদে সম্পূর্ণ জাতিকে খুঁজে পাওয়া কঠিন হবে। এ সংসদ কখনো নিখুঁতভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে না,’ মন্তব্য করেন জিএম কাদের।

 এদিকে অনুমতি না নিয়ে বিএনপি ফ্রি স্টাইলে চলতে চাইলে আওয়ামী লীগ বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ওবায়দুল কাদের। 

তিনি বলেন, বিএনপির কালো পতাকা মিছিলই অবৈধ। পুলিশের অনুমতি নেয়নি তারা। বিএনপির কালো পতাকা মিছিলে জনগণের সমর্থন নেই।

বিএনপি যত অপকৌশলের আশ্রয় নিয়েছে তার সবই ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।  

তিনি বলেন, অনুমতি না নিয়ে বিএনপি রাজপথে ফ্রি স্টাইলে চলবে, আর আওয়ামী লীগ বসে থাকবে, সেটা হবে না।

এসময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়েও কথা বলেন কাদের। বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর নির্দেশে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতোমধ্যেই কাজ শুরু করেছে।

‘সমস্যা জটিল হয়েছে, রাতারাতি সমাধান হয়ে যাবে এমনটা নয়,’ মন্তব্য করেন তিনি। 

আরবি
সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৪ জনকে দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ও তার স্ত্রী শেরীফা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে এক পোলিং এজেন্টকে হত্যাচেষ্টার অভিযোগ এনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী দলটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাপা নেতা শেরিফা কাদেরসহ ১৯ জনের...
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর থেকেই লাপাত্তা আওয়ামী লীগের বহু নেতা-কর্মী। এদের মধ্যে অন্যতম হলেন হাসিনার প্রধান সহযোগী আওয়ামী লীগের সাধারণ...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর