দুই দিনে সংরক্ষিত আসনে আ.লীগের মনোয়নপত্র নিলেন ১৩৩২ জন

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৪ পিএম

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিন বুধবার ৫২২ জন ফরম কিনেছেন। এতে দলটির আয় হয়েছে দুই কোটি ৬১ লাখ টাকা।

প্রথম দিন ফরম বিক্রি হয় ৮১০টি, আয় হয় চার কোটি টাকা পাঁচ লাখ টাকা। দুই দিনে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এক হাজার ৩৩২ জন। এতে দলটির আয় হয়েছে ছয় কোটি ৬৬ লাখ টাকা।

বুধবার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসব তথ্য জানান দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

তিনি জানান, দ্বিতীয় দিন মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৫২২টি। এর মধ্যে ঢাকা বিভাগে ১৬৭‌টি, ময়মনসিংহে ৪৭টি, সিলেটে ২২টি, চট্টগ্রামে ‌৭৮টি, রংপুরে ৬০‌টি, রাজশাহীতে ৪৫টি, খুলনায়‌ ৬৮টি, বরিশালে বিভাগের ৩৬ জন ফরম কিনেছেন।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেয়ার কার্যক্রম। দুই দিনে ফরম সংগ্রহকারীদের মধ্যে আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের সাবেক নেত্রীসহ অন্যান্য সংগঠনের পদধারীরা রয়েছেন। এই তালিকায় মন্ত্রী-এমপিদের স্ত্রী, আইনজীবী, অভিনেত্রী, এনজিও কর্মকর্তা, হিজড়াসহ বিভিন্ন পেশার নারীরা আছেন।

প্রথম দিন ফরম সংগ্রহ করেছেন ৮১০ জন। এতে আয় হয়েছে ৪ কোটি টাকা ৫ লাখ টাকা। ৮১০টি ফরমের মধ্যে ঢাকা বিভাগ ২৭৫টি, ময়মনসিংহ ৬২টি, সিলেট ২৬টি, চট্টগ্রাম বিভাগ ‌১৪৯টি, রংপুর ৭৫টি, রাজশাহী ৯০টি, খুলনা‌ ৭৭টি এবং বরিশালে ৫৬টি রয়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে। দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম মিলছে। আর সব বিভাগের মনোনয়ন ফরম জমা নেওয়া হচ্ছে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায়।

এবার সংরক্ষিত আসনে আওয়ামী লীগের প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ৫০ হাজার টাকা, যা একাদশ জাতীয় সংসদের ক্ষেত্রে ছিল ৩০ হাজার টাকা।

সংরক্ষিত আসনের নির্বাচন আগামী ১৪ মার্চ নির্ধারণ করে মঙ্গলবার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ সংসদের সংরক্ষিত আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার তারিখ আগামী ১৮ ফেব্রুয়ারি রোববার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই করা হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। আপিল দায়ের ২২ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তি ২৪ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৭ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ হবে ১৪ মার্চ। ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মনিরুজ্জামান এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।

কেএসএইচ
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর