গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপি: নজরুল 

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৯ পিএম

আগেও বিভিন্ন আন্দোলন সংগ্রামে জয়ী হওয়া বিএনপি আবারো দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার রাজধানীর গোপীবাগে কারাগারে মারা যাওয়া ঢাকা মহানগর বিএনপি নেতা ইমতিয়াজ আহমেদ বুলবুলের পরিবারের সঙ্গে দেখা করার পর এ দাবি করেন তিনি।

নজরুল ইসলাম বলেন, ভিন্ন ভিন্ন সময়ের দাবিতে রাজনৈতিক কর্মসূচি বিভিন্ন রকমের হয়ে থাকে৷ অনেক আন্দোলনে বিএনপি বিজয়ী হয়েছে। এরশাদ বিরোধী আন্দোলনে জয়ী হয়েছে এবং এক এগারোর সময়েও ছাড় দেয়নি বিএনপি।

তিনি বলেন, দেশে গণতন্ত্র ফিরে আসবে। বিএনপি আবারো গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। আওয়ামী লীগের কোনো কথায় গুরুত্ব দেয় না বিএনপি।

বিএনপি আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারবে না, আওয়ামী লীগ নেতাদের এমন দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেন স্থায়ী কমিটির এই নেতা।

তিনি বলেন, বিএনপি পারেনা, বিএনপির কোমর ভাঙ্গা, ১০ বছর আগে থেকে এ কথা বলছে ক্ষমতাসীনরা। তবে এ কথা ঠিক না, তাদের অভিযোগ মানায় না।

‘কারণ, যারা ২১ বছর পর ক্ষমতায় এসেছে, সেই আওয়ামী লীগ এ কথা বলতে পারে না। তাদের কি কোমর ভাঙা না সোজা ছিলো,’ প্রশ্ন তোলেন নজরুল ইসলাম খান।

বুলবুলের মৃত্যুর নিয়ে তিনি বলেন, বুলবুলকে অন্যায়ভাবে গ্রেফতার করে থানায় নিয়ে অত্যাচার করা হয়েছে। তারপর জেলে নিয়ে গেছে। তার হার্ট ও কিডনির সমস্যা ছিলো। তার সুচিকিৎসা হয়নি।

এটাকে হত্যাকাণ্ড উল্লেখ করেন বিচার চান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বলেন, নির্যাতন, নিপীড়ন ও হত্যার বিচার দেশে একদিন হবেই৷

নজরুল ইসলাম খান আরো বলেন, পরিবর্তন প্রয়োজন। অত্যাচার নির্যাতন চিরজীবন চলবে না। তাহলে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হতো না। নির্যাতনের বিচার একদিন হবেই। 

আরবি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর