বিএনপি-জামায়াত এখন ইসরাইলের দোসর: হাছান

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১১ পিএম

ফিলিস্তিনে চলা গণহত্যার সমর্থন করে বিএনপি ও জামায়াতে ইসলামী এখন ইসরাইলের দোসর হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে গাজায় ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যা চলছে। নারী ও শিশুরাই মারা যাচ্ছে বেশি। হাসপাতালে হামলা হচ্ছে, ত্রাণবাহী গাড়ি ঢুকতে দেয়া হচ্ছে না।

একবিংশ শতাব্দীতে এমন বর্বরতা কল্পনার বাইরে মন্তব্য করে তিনি বলেন, যুদ্ধবিরতির প্রস্তাবে বিশ্ব মোড়লরা ভেটো দেয়। এমনকি মুসলিম বিশ্বের বড় বড় রাষ্ট্রও কোনো প্রতিবাদ জানাচ্ছে না।

‘বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বার বার এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময়ে যতগুলো বিদেশ সফর করেছেন, সেসব সফরে সব সময়ই তিনি যুদ্ধের বিপক্ষে কথা বলেছে,’ যোগ করে পররাষ্ট্রমন্ত্রী।

তিনি অভিযোগ করেন, সবাই প্রতিবাদ জানালেও বিএনপি-জামায়াত নিশ্চুপ থেকে ফিলিস্তিনে চলা গণহত্যার প্রতি সমর্থন জানিয়েছে। উলটো ইসরায়েলের মতো পুলিশ হাসপাতালে হামলা চালিয়েছে। তাদের হাতে দেশ জাতি সমাজ নিরাপদ হতে পারে না।

হাছান মাহমুদ বলেন, আজকে বিএনপি-জামায়াত ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে। জামাত কোনো শব্দ না করে ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে। এদেরকে প্রতিহত করতে হবে।

বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কথা উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি-জামায়াতের কর্মীই এখন তাদের নেতাদের প্রশ্ন করে। তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের (তারেক রহমান) পদই এখন চ্যালেঞ্জের মুখে। কারণ তাদের ভুল সিদ্ধান্তে তারা নির্বাচনে আসে নাই।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে নির্বাচনে টানা চতুর্থবারের মতো শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের পর বিশ্বের বিভিন্ন নেতাদের অভিনন্দন পাঠানোর কথাও উল্লেখ করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, এখন পর্যন্ত ৭৮ জন রাষ্ট্রপ্রধান এবং ৩২টি আন্তর্জাতিক সংস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে।

আরবি
ইরান-ইসরাইল যুদ্ধ শুরুতেই সরকারকে বড় সংকটে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 
গাজামুখী ত্রাণবাহী জাহাজ আটক করার ঘটনায় দখলদার ইসরাইলের ন্যক্কারজনক ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসাথে ত্রাণবাহী জাহাজগুলোর নিরাপত্তা বিধানের আহ্বানও...
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন।
গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর