বিদেশিদের কথায় বিএনপি আন্দোলন করে না: মঈন খান

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৫ পিএম

বিদেশিদের কথায় বিএনপি আন্দোলন করে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। 

বৃহস্পতিবার মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জনগণের মুক্তি ও সুন্দর জীবনযাপনের জন্য আন্দোলন অব্যাহত আছে, থাকবে। বিএনপি বিদেশিদের ওপর নির্ভর করে না। বিএনপি রাজনীতি করে জনগণের জন্য, ক্ষমতার জন্য নয়।

মঈন খান বলেন, জিয়াউর রহমান ঐক্যের রাজনীতি করেছেন। কিন্তু আওয়ামী লীগ বিভেদের রাজনীতি করে। বাংলাদেশ যে আদর্শ নিয়ে সৃষ্টি হয়েছিল, সে আদর্শ থেকে সরকার সরে গেছে।

এ সময় ক্ষমতার মোহ থেকে বেরিয়ে একটি নির্বাচন দেওয়ার আহ্বান জানান আবদুল মঈন খান। তিনি বলেন, বিদ্যুৎসহ সব জিনিসের দাম আকাশচুম্বী। সরকার এসব দেখতে পায় না। এই সরকার জনগণের কথা ভাবে না বলেই কথায় কথায় সবকিছুর দাম বাড়িয়ে দেয়।

সফররত মার্কিন প্রতিনিধি দলের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমারা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায়। তাদের নীতি মালা অনুযায়ী তারা করছে। বিএনপি জনগণের মুক্তির জন্য আন্দোলন চালিয়ে যাবে।

 

এআর
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর