ব্যাপারটা নতুন লাগছে সাকিবের, তবে...

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৪:১৪ পিএম

মানুষের জন্য কাজ করার পাশাপাশি মাগুরাবাসীদের জন্য নিজেকে উজাড় করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। বুধবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কাছে শপথ নেয়ার পর তিনি এসব কথা বলেন।

ক্রিকেটের মাঠ থেকে সরাসরি রাজনীতিতে এসেই সফলতা পেয়েছেন সাকিব আল হাসান। আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোটের মাঠে তিনি ছক্কাই মেরেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে নৌকা প্রতীকে ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়ে জয়ী হন সাকিব।

বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত আওয়ামী লীগের অন্যান্য সংসদ সদস্যর সঙ্গে শপথ নেন সাকিব আল হাসানও। শপথবাক্য পাঠ করান একাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। পরে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ক্রিকেটের ক্যাপ্টেন।

সাকিব বলেন, এই ব্যাপারটা নতুন, তবে অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে। চেষ্টা কররো মানুষের জন্য কাজ করার, মাগুরার মানুষের জন্য কাজ করার। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে হয় যে, তিনি আমাকে এই সুযোগ করে দিয়েছেন। আর যারা আমাকে সমর্থন দিয়েছেন, তাদের এখন প্রতিদান দেয়ার সময়। আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে সর্বোচ্চ করার।

সাকিবের কাছে জানতে চাওয়া হয়, রাজনীতির মাঠে খেলতে আপনি কেমন বোধ করবেন? জবাবে সাকিব বলেন, টেস্ট ম্যাচের মতো খেলতে হবে। দীর্ঘমেয়াদী সময় নিয়ে কাজ করার যদি সুযোগ হয় সেটা ইনশাল্লাহ করবো। দীর্ঘসময়ের ব্যাপার, টেস্ট ম্যাচের মতো মনে করে খেলতে হবে এবং সে জন্য আমি প্রস্তুত আছি।

গত সাতই জানুয়ারির নির্বাচনে মাগুরা-১ আসনে নৌকা প্রতীকে ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়ে জয়ী হন সাকিব। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে পান ৫ হাজার ৯৭৩ ভোট। প্রথমবার ভোটে দাঁড়িয়েই চমক দেখালেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

এআর
শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে পুলিশের হেলিকপ্টারে করে মাগুরা যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কয়েকজন নেতা। 
জামায়াতে ইসলামী কোনো ‘মব জাস্টিস’ সমর্থন করে না উল্লেখ করে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিচারবহির্ভূত কোনো কিছুই আমরা চাই না। 
মাগুরায় ধর্ষণের পর হত্যাচেষ্টার শিকার সেই শিশুটিকে আর বাঁচানো গেলো না। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে সবার ধরাছোঁয়ার বাইরে চলে যায় শিশুটি। তার মৃত্যুতে গোটা...
মাগুরায় ধর্ষণের শিকার হওয়া শিশুটির মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর