খালেদা জিয়া সরকারের দমন নীতির শিকার: ফখরুল

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৯:৫২ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকারের দমন নীতির শিকার বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

বুধবার সন্ধ্যায় গুলশানের বাসায় আবারও অসুস্থ হয়ে পড়েন বেগম খালেদা জিয়ার। এ সময় তাকে হাসপাতালে নেয়ার সব আয়োজন করা হলেও, রাতে তার অবস্থার কিছুটা উন্নতি হলে বাসায় রেখেই চিকিৎসা দেয়া হয়। বিএনপির মহাসচিব বলেন, খালেদা জিয়ার এমন পরিস্থিতির সব দায় আওয়ামী লীগকেই নিতে হবে ।

তিনি আরও বলেন, বর্তমান সরকার একটা ফ্যাসিস্ট সরকার। দমন-নিপীড়ন না করলে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তাদের দমনের প্রথম শিকার দেশনেত্রী খালেদা জিয়া। তিনি বন্দি, মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। গতকাল (বুধবার) রাতেই তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে, চিকিৎসক ভেবেছিলেন আর বোধহয় সময় পাওয়া যাবে না। কিন্তু আলহামদুলিল্লাহ, আপাতত বিপজ্জনক অবস্থান থেকে তাকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন।

‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুম, খুন ও পঙ্গুত্বের শিকার’ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। এই আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ সেল।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আটক করে বিভিন্ন মামলা দিয়ে নির্যাতন করা হয়। এখনও তিনি নির্বাসিত জীবনযাপন করছেন।

গণতন্ত্রের আন্দোলন ন্যায়সঙ্গত উল্লেখ করে তিনি বলেন, সেই আন্দোলনে আমরা বিজয়ী হবো।

গুম, খুন ও নিপীড়ন নির্যাতনের শিকার হওয়া পরিবারের কথা তুলে ধরে তিনি বলেন, এ অবস্থা সারা দেশের, শুধু বিএনপি নয়। পুরো বাংলাদশের মানুষের একই অবস্থা। পুরো দেশের মানুষ ভয়ে আতঙ্কে থাকেন- কখন, কাকে ও কীভাবে তুলে নিয়ে যায়; কোনও নিশ্চয়তা নেই।

‘আমরা বিএনপি পরিবার’ সেলের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

কেএসএইচ
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 
বিএনপিকে এমন একটি গণতান্ত্রিক দলে পরিণত করতে চান, যা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে...
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের সদ্য পদত্যাগী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হয়েছে। ড. আবদুল মঈন খানের প্রস্তাবে এবং গয়েশ্বর...
রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর