বন্দি নিয়ে বিএনপির মিথ্যাচার, তালিকা প্রকাশের দাবি

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০১:৫০ পিএম

‘৮০ ভাগ নেতাকর্মী জেলে বন্দি’, বিএনপির এমন দাবিকে মিথ্যাচার বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

মিথ্যাচারে বিএনপির রাজনীতি সংকুচিত হয়ে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ৮০ ভাগের কত শতাংশ এবং কোন কোন নেতাকর্মী জেলে বন্দি আছেন, তার তালিকা প্রকাশ করুন। জনগণ আপনাদের আর বিশ্বাস করে না।

শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি বড় বড় হোটেলে ইফতার পার্টির আয়োজন করে আওয়ামী লীগের চরিত্রহনন, মিথ্যাচার ও অপপ্রচার করে যাচ্ছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।

এসময় বিএনপিকে মিথ্যাচার থেকে বিরত থাকার আহবান জানিয়ে কাদের বলেন, নির্বাচনের আগে বিএনপি বিদেশি শক্তির তাবেদারি করেছে, নিষেধাজ্ঞা দেয়ার ষড়যন্ত্র করেছে, নির্বাচন বানচালের চেষ্টা করছে। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি পাকিস্তানের সঙ্গে কখনও সম্পর্ক ছিন্ন করেনি। তাদের হৃদয়ে, চেতনায় পাকিস্তান। কিন্তু আওয়ামী লীগ কোনো বিদেশি রাষ্ট্রের দাসত্ব করেনা। আমাদের হৃদয়ে, চেতনায় বাংলাদেশ।

উন্নয়ন ও শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কারণে বিএনপির চারদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে উল্লেখ করে কাদের বলেন, শেখ হাসিনার মতো নেতৃত্ব আছে বলেই দেশের মানুষ এখনও মোটামুটি ভালো আছে। 

 

একাত্তর/এসি
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখানে ‘গোপন বৈঠক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর...
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বলে মন্তব্য করায় আদালত অবমাননার...
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর