বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ হটকারি সিদ্ধান্ত: হাছান 

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০১:৫১ পিএম

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বা বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হটকারি সিদ্ধান্ত ছিলো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। পাশাপাশি ছাত্রলীগকে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি করার নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের উদ্যোগে ভাসমান মানুষদের মধ্যে ঈদের উপহার বিতরণ করার সময় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেন, বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ কোনো গণতান্ত্রিক সিদ্ধান্ত নয়, এটি হটকারি সিদ্ধান্ত ছিলো। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সেখানে ছাত্র রাজনীতি বন্ধ করার হটকারি সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

এ সময় দেশের সব গণতান্ত্রিক অর্জনে ছাত্রলীগের অবদান রয়েছে উল্লেখ করে তিনি। একইসঙ্গে শুধু বুয়েট নয়, সব শিক্ষা প্রতিষ্ঠানেই নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি করতে ছাত্রলীগকে নির্দেশ দেন আওয়ামী লীগের এ নেতা।

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ২০১৯ সালে শিক্ষা প্রতিষ্ঠানটিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করেছিল বুয়েট প্রশাসন।

আর এই সুযোগে সেখানে ধর্মীয় উগ্রবাদীরা অনুপ্রবেশ করে নিজেদের অবস্থান পাকাপোক্ত করার অপচেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

গত সপ্তাহে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট। আর এতে পাঁচ বছর পর সেখানে আবার মূলধারার ছাত্র সংগঠনগুলোর রাজনীতি চলমান রাখার পথ উন্মুক্ত হয়।

আদালতের আদেশে মূলধারার ছাত্র রাজনীতি চালানোর পথ খোলার পর সম্প্রতি বুয়েটে মধ্যরাতে তৎপর হয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর। সংগঠনটির পক্ষ থেকে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের ইমেইল পাঠানো হয়েছে।

ছাত্র রাজনীতি বন্ধের আন্দোলনে বুয়েট শিক্ষার্থীদের সঙ্গে নিজেদের একাত্মতা প্রকাশ ও জিহাদি দাওয়াতের বার্তা পাঠিয়েছে হিযবুত তাহরীর।

আরবি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের উদ্বেগের প্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে সিলেটে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশি ইথিক্যাল হ্যাকিংগ্রুপ ‘সাইবার কমিউনিটি’র পক্ষ থেকে জানানো হয়েছে তারা ছাত্রলীগের পেজটি নিষ্ক্রিয় করেছে।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন- ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু গত ৫ আগস্টের পর থেকেই আত্মগোপনে ছিলেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর