গাছ লাগানোয় বিশ্ব রেকর্ড করতে চায় ছাত্রলীগ

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৫২ পিএম

বিশ্ব পরিবেশ দিবস সামনে রেখে বৃক্ষরোপণে রেকর্ড করতে চায় বাংলাদেশ ছাত্রলীগ।

এ লক্ষ্যে আগামী ১০ দিনের মধ্যে কর্মপরিকল্পনা প্রণয়ন ও প্রস্তাবনা তৈরির লক্ষ্যে ২০ সদস্যের সমন্বয়ক টিমও গঠন করেছে ছাত্রলীগ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিবেশ রক্ষার জন্য সচেতনতা ও পদক্ষেপকে উৎসাহিত করতে প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জলবায়ু পরিবর্তনজনিত কারণে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে অন্যতম ক্ষতির সম্মুখীন হওয়া আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে রক্ষার ক্ষেত্রে ছাত্রলীগের এই উদ্যোগ সরাসরি প্রাণ-প্রকৃতিতে প্রভাব ফেলবে, দেশের মানুষকে জলবায়ু ও পরিবেশ সম্পর্কে গভীরভাবে সচতেন করবে, জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদান রাখবে এবং জলবায়ুর নেতিবাচক প্রভাব প্রশমনে বাংলাদেশের তরুণদের এই প্রচেষ্টা আন্তর্জাতিক পরিমণ্ডলে অন্যান্য সমাজ-রাষ্ট্রের তরুণদের অনুপ্রাণিত করবে।

বিজ্ঞপ্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার অবিকল্প সারথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত উন্নত-আধুনিক-স্বনির্ভর স্মার্ট বাংলাদেশ গঠনে বৃক্ষরোপণের মাধ্যমে বিশ্বরেকর্ড গড়ার এই উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করবে।

কেএসএইচ
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে সিলেটে গ্রেপ্তার করেছে পুলিশ।
ছাত্রদল সারাদেশে তাদের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে। বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষ্যে ছাত্রদল কেন্দ্রীয়ভাবে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশি ইথিক্যাল হ্যাকিংগ্রুপ ‘সাইবার কমিউনিটি’র পক্ষ থেকে জানানো হয়েছে তারা ছাত্রলীগের পেজটি নিষ্ক্রিয় করেছে।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন- ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু গত ৫ আগস্টের পর থেকেই আত্মগোপনে ছিলেন।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর