পরস্পরকে সরকারের চর মনে করে বিএনপি নেতারা: কাদের

আপডেট : ০১ মে ২০২৪, ০৭:০৬ পিএম

বিএনপির ভেতরে ভাঙনের জন্য দলটির নেতারাই দায়ী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, আওয়ামী লীগ চায় না বিএনপি ভেঙে যাক।

মহান মে দিবস উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির ভাঙন হোক আওয়ামী লীগ তা চায় না। কিন্তু তারাই দল ভাঙ্গনের জন্য দায়ী।

বিএনপির দলীয় নেতাদের মধ্যে কারো সাথে কারো মিল নেই এবং একে অপরকে সরকারের চর মনে করে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কেও নানা কথা বলা হয়।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রিমোট কন্ট্রোল নেতা। জনগণ তাকে চায় না।

বিএনপির নেতারা সবকিছুতেই আওয়ামী লীগের দোষ খোঁজে উল্লেখ করে কাদের বলেন, বেশি গরম বা বেশি বৃষ্টি হলেও তারা আওয়ামী লীগকে দোষ দেয়। অথচ তাদের নেতারাই দেশের বাইরে পালিয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির হাতে বাংলার কৃষক শ্রমিকের রক্তের দাগ লেগে আছে। তারা আবার ক্ষমতায় এলে দেশে রক্তের স্রোত বইয়ে দেবে।

শ্রমিক দিবসের সমাবেশে যোগ দিতে মহানগর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা মিছিল নিয়ে সমবেত হতে থাকে। তপ্ত বিকেলেও নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে ওঠে বঙ্গবন্ধু অ্যাভিনিউ।

এ সময় দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। বলেন, নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়ালে ক্ষতি হয় দলের।

আরবি
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর