ভারতের মতো নির্বাচন চান ফখরুল

আপডেট : ১০ জুন ২০২৪, ০১:৪৭ পিএম

প্রতিবেশী দেশ ভারতে জনগণ যেভাবে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, সেভাবে বাংলাদেশেও বিএনপি নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। 

আর বাংলাদেশের দেশের মানুষের এমন প্রত্যাশাকে ভারতের নতুন সরকার মর্যাদা দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। 

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কৃষক দলের আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। 

তিনি বলেন, বর্তমান সরকার নতজানু, তাই ভারতের বিরুদ্ধে কোনো কথা বলে না। নিজেদের পায়ে দাঁড়ানোর সক্ষমতা নেই বলেই সীমান্তে হত্যা ও পানি সমস্যার সমাধান করতে পারছে না।

ফখরুল বলেন, দেশকে নতজানু ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলেই উন্নয়নের নামে দুর্নীতি লুটপাট করছে। যে আওয়ামী লীগ স্বাধীনতার সংগ্রাম করেছিলো, তারা এখন আর নেই। এখন আওয়ামী লীগ আজিজ আর বেনজীরের। 

রাজনৈতিক-অর্থনৈতিক ছাড়াও বাংলাদেশ ভৌগোলিকভাবেও চ্যালেঞ্জের মুখে রয়েছে বলে মন্তব্য করেন তিনি। 

বিএনপির মহাসচিব বলেন, পানি আমাদের স্বীকৃত অধিকার। কিন্তু বন্ধু দেশ ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করছে। তিস্তার পানি বণ্টন চুক্তির কথা বললেও হয়নি নতুন কথা। 

আরবি
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর