সিলেটে ভূমিধস: উদ্ধার অভিযানে সেনাবাহিনী

আপডেট : ১০ জুন ২০২৪, ০১:১৮ পিএম

ভারী বর্ষণে সিলেট শহরের মেজর টিলার চামেলিবাগে ভূমিধসে নিখোঁজদের উদ্ধার অভিযানে সেনাবাহিনী সদস্যদের মোতায়েন করা হয়েছে। 

ভূমিধসে আহত আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও এখনো নিখোঁজ রয়েছেন তিনজন। ঘটনার পরপরই নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ। 

তাদের পাশাপাশি ভূমিধসের ঘটনায় উদ্ধার কাজে সেনাবাহিনী সদস্যদের মোতায়েন করা হয়েছে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

স্থানীয়রা জানান, সোমবার ভোর থেকে সিলেটে ভারী বৃষ্টি শুরু হয়। এতে মেজর টিলা এলাকায় ভূমিধস বসতবাড়ি চাপা পড়ে। 

এসময় মাটি ও ঘরের নিচে চাপা পড়েন ১১ জন। তাদের মধ্যে ফায়ার সার্ভিস আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

সিলেটে চলছে টানা বৃষ্টিপাত। রোববার রাতে প্রায় ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর আগের দিন তিন ঘণ্টায় হয় প্রায় ২২১ মিলিমিটার বৃষ্টি। 

প্রবল বর্ষণে সোমবার সকালে ভূমিধস হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে দিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করে। 

আরবি
সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
সিলেটের জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটনেটর এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। 
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর