বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের নির্দেশ শেখ হাসিনার

আপডেট : ২০ জুন ২০২৪, ০৮:০৭ পিএম

সিলেট অঞ্চলে বন্যা দুর্গতদের সহায়তা ও ত্রাণ বিতরণে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

একইসাথে সরকারপ্রধান পানিবন্দী মানুষদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এক যৌথসভায় এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, সিলেটের বন্যায় মানুষ দুর্ভোগের মধ্যে দিনযাপন করছে। ১২ থেকে ১৫ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। প্রধানমন্ত্রী সবসময় পানিবন্দি মানুষদের খোঁজখবর নিচ্ছেন। দলের নেতাকর্মীদের উদ্ধার কাজ ও ত্রাণ কাজে অংশ নেয়ার নির্দেশ দিয়েছেন।

পাহাড়ি ঢলে উজান নেমে আসা পানি ও প্রবল বর্ষণে সিলেট,সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চরম দুর্ভোগ পড়েছে মানুষ। সবশেষ পাওয়া খবরে ওই চার জেলায় প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দি। গবাদি পশু, পরিবারের নারী, শিশু ও বৃদ্ধদের নিয়ে বিপাকে পড়েছেন তারা। বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক জনজীবন।

সিলেট বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়েছে সিলেট অঞ্চলের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়েছে।

ভারি বৃষ্টিপাত ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে পানিতে বন্যার প্রভাবে সিলেটের ৩৩/১১ কেভি ২১ টি উপকেন্দ্রের মধ্যে ৭টির ভেতরে পানি প্রবেশ করছে। তবে পানি এখনো নিরাপদ দূরত্বে থাকায় উপকেন্দ্রগুলো চালু রয়েছে।

ওবায়দুল কাদের দলের ৭৫ বছরের প্লাটিনাম জন্মজয়ন্তী উদযাপনে ১০ দফা কর্মসূচি ঘোষণা করেন। ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতি ও টুঙ্গিপাড়ায় সমাধিতে শ্রদ্ধা এবং সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশসহ আরো বেশ কিছু কর্মসূচি পালন করবে দলটি।

ওবায়দুল কাদের বলেন, মানুষের যা কিছু অর্জন সবই আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত হয়েছে।

কেএসএইচ
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার। তাকে দেশে ফেরানো বা পাওয়া মাত্রই গ্রেপ্তার করে কারাগারে...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর