চুক্তি ও সমঝোতার তফাৎ বোঝেন না বিএনপি নেতারা: হাছান

আপডেট : ২৬ জুন ২০২৪, ০৫:২৮ পিএম

বিএনপির নেতারা চুক্তি ও সমঝোতা স্মারকের পার্থক্য বোঝেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। 

এ কারণেই দলটির নেতাদের উদ্দেশে তার কিছু বলার নেই বলেও মন্তব্য করেছেন তিনি। 

বুধবার ঢাকায় নিযুক্ত সুইডেনের বিদায়ী রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন হাছান মাহমুদ। 

বিএনপিকে সমালোচনা করে তিনি বলেন, তারা যখন ক্ষমতায় ছিল, তখন প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখতে পারেনি। 

এদিকে গঙ্গা ও তিস্তার পানি বণ্টন নিয়ে ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে দ্বন্দ্বের বিষয়েও পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকরা। 

জবাবে তিনি বলেন, সেটা তাদের রাজ্য ও কেন্দ্রের বিষয় অভ্যন্তরীণ। সাধারণত কেন্দ্রের সাথেই চুক্তি হয়, তাই তাদের সাথেই আলোচনা চলে।

রাজ্য সরকারের আপত্তির বিষয়ে এক প্রশ্নে হাসান মাহমুদ বলেন, এ প্রশ্নটা ভারত সরকারকে করলে ভালো হয়। তারাই এটার সঠিক উত্তর দিতে পারবে।

আর বাংলাদেশের সঙ্গে ভারতের রেল যোগাযোগ তৈরি হলে সার্বভৌমত্ব নষ্ট হবে না বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ। 

তিনি আরও বলেন, সীমান্ত হত্যা কোনোভাবেই কাম্য নয়। এবারের সফরেও এ বিষয়ে আলোচনা হয়েছে।

আরবি
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর