মুক্তিযোদ্ধাদের অপমান বাঙালি সহ্য করবে না: কাদের

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৮:০২ পিএম

রাষ্ট্রের মূল চেতনাকে যারা অবজ্ঞা করে তারা কীভাবে মেধাবী হয় এনিয়ে উদ্বেগ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অপমান বাঙালি জাতি সহ্য করবে না। পরাজিত শক্তির কোনো আস্ফালন আমরা মেনে নেবো না। 

স্বাধীনতার ৫৩ বছর পর রাজাকারদের নামে স্লোগান দেওয়াকে চরম ধৃষ্টতা জানিয়েছে তিনি বলেন, রাজাকারের চেতনা যারা ধারণ করে তারাও রাজাকার।

সোমবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের নামে রোববার রাতে কুৎসিত স্লোগান শুনেছি। এতো দিন আশঙ্কা ছিল কোটা আন্দোলনের নামে তারা আসলে সরকারবিরোধী আন্দোলনই করতে যাচ্ছে। তাদের সঙ্গে জামায়াত-বিএনপির সমর্থন আছে। আমাদের সেই আশঙ্কা গত রাতে প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে চিহ্নিত রাজনৈতিক অপশক্তি সরকারবিরোধী আন্দোলনে পরিণত করতে চায়।

কাদের বলেন, কোটা সংস্কারের চলমান আন্দোলন নিয়ে বার বার আমরা নিজেদের অবস্থান পরিষ্কার করেছি। এটি উচ্চ আদালতে চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগে সরকারের কিছুই করার নেই। বার বার আন্দোলনকারীদের এ বিষয়ে স্মরণ করিয়ে দিয়েছি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যেকোনো অপশক্তিকে আমরা কঠোরভাবে প্রতিহত করবো। সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত ব্যাতীরেকে কোটার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে তা মেনে নেওয়া হবে না।

রোববার সন্ধ্যায় চীন সফর নিয়ে সাংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এতো ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা কোটা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিরা কোটা পাবে? আর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তাদের কথা বলার অধিকার কে দিয়েছে?

কোটা আন্দোলনকারীদের দাবি, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে তাদের ‘অপমান’ করা হয়েছে। এনিয়ে রাতেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্লোগান দিতে থাকে, ‘তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার’। এমন ধৃষ্টতায় দেশবাসীসহ সরকার ক্ষুব্ধ হয়ে ওঠে। নানাভাবে এর প্রতিবাদ আসতে শুরু করে। বিশেষ করে ঢাবির রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা ‘রাজাকার’ দাবি করে স্লোগান দিলে তাতে ক্ষোভ আরও বাড়ে। পরে সোস্যালে তা উগড়ে দেন নেটিজেনরা।

বলেন, এই রাজাকাররাই বাঙালি নারীদের ‘গনিমতের মাল’ আখ্যা দিয়ে গণধর্ষণকে বৈধতা দিয়েছিল। স্বাধীনতার ৫৩ বছরে এসে সেই রাজাকারের পক্ষে স্লোগান দিচ্ছে এই নারীরা!  

একাত্তর/এসি
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর