বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি নষ্ট হয়নি: ফখরুল

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৬:৪৪ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা ষড়যন্ত্রের মাধ্যমে অশান্তি সৃষ্টি করে দেশে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চায়, তারা সেটি করতে পারবে না, তা এবারও প্রমাণিত হয়েছে। দুষ্কৃতকারীদের শত চেষ্টায়ও তা হবে না। 

শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, এখন সুযোগ এসেছে সবাইকে সঙ্গে নিয়ে রেইনবো স্টেট নির্মাণ করার। ওনাদের (সংখ্যালঘু) সমস্যাকে আমাদের সমস্যা মনে করে যেই সরকারই আসুক সেই দাবি ও সমস্যাগুলো নিয়ে কথা বলবো। জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

যে স্বপ্ন নিয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিলো, সেই গণতান্ত্রিক একটি বাংলাদেশ গড়ার লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদ রানা দাশগুপ্ত। তিনি সাংবাদিকদের বলেন, আমরা শান্তি ও স্বস্তি চাই। সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করতে চাই। 

মতবিনিময় সভায় বিএনপির পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, ক্ষমতায় গেলে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আট দফা দাবিগুলো বাস্তবায়ন করা হবে। 

একাত্তর/এসি
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
গ্রামীণ অর্থনীতির টেকসই রূপান্তর এবং প্রান্তিক মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর