যে লাউ, সে-ই কদু: নুর

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৪ পিএম

পুরনো রাজনৈতিক দলগুলোর শাসন ব্যবস্থা, কর্ম পদ্ধতিকে ‘যে লাউ, সে-ই কদু’ বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর। 

‘লঙ্কায় যে যায়, সে-ই রাবণ’ হয় মন্তব্য করে তিনি বলেন, পুরনো রাজনৈতিক দলগুলোর অতীত আমলনামা খুব একটা ভালো না। আমরা দেখতে পাচ্ছি এক ফ্যাসিবাদ গেলেও আরেক ফ্যাসিবাদ তৈরি হওয়ার প্রক্রিয়া চলছে।

শনিবার সন্ধ্যায় মাদারীপুরের শিবচরের পাচ্চর গোল চত্বর বাসস্ট্যান্ড এলাকায় জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।  

এসময় নুর বলেন, আমরা চাই না ‘যে লাউ, সে-ই কদু’ হোক। কোনো ফ্যাসিবাদ নয়, আমরা টেকসই গণতন্ত্র, ভোট ও নাগরিক অধিকার চাই। 

এই গণঅধিকার পরিষদ নেতার অভিযোগ, বিভিন্ন জায়গায় আগে যেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগের লোকেরা চাঁদা নিতো, দখল করতো, নিয়ন্ত্রণ করতো, সেখানে এখন কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা একই কাজ শুরু করেছে। 

ডাকসুর সাবেক ভিপি বলেন, বর্তমান সরকারকে অস্থিতিশীল করার জন্য নানা জায়গা থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। আওয়ামী লীগ সরকারে দুঃসাহস এতোটাই বেড়ে গিয়েছিল যে, পরবর্তীতে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বিরোধী দলের নেতা কর্মীদের ওপর হামলা, মামলা, গুম, খুন করে একদলীয় শাসন কায়েম করেছিল। 

পথসভায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয়, মাদারীপুর জেলা, শরীয়তপুর জেলা ও শিবচর উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
নির্বাচনপূর্ব আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের অভিযোগে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনেও অংশগ্রহণ করবেন তিনি।
নির্বাচন এলে বিদেশি চাপ আসে উল্লেখ করে গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর নির্বাচন কমিশনকে (ইসি) কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত না করার আহবান জানিয়েছেন। পাশাপাশি ইসিকে মেরুদণ্ড সোজা করে সিদ্ধান্ত...
ফেব্রুয়ারি নয়, আগামী জানুয়ারিতেই নির্বাচনের আয়োজনের দাবি তুলেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। দলটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর