আন্দোলনে বিএনপির ৪২২ নেতাকর্মী নিহত: ফখরুল

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৮ পিএম

শেখ হাসিনার সরকার পতনে জুলাই-আগস্টে বিএনপির ৪২২ নেতাকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ওই আন্দোলনে বিএনপিকে খাটো করে দেখার সুযোগ নেই।

রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত গণহত্যায় ৮৭৫ জন শহীদ হয়েছেন। এদের মধ্যে ৪২২ জন বিএনপির রাজনীতির সাথে জড়িত।

শুরু থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপি কাজ করেছে বলে এ সময় উল্লেখ করেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আগে দশ দফা, যেটা পরে ৩১ দফায় পরিণত হয়েছিলো, সেটারই চূড়ান্ত রূপ ছিলো এক দফার আন্দোলন।

'শেখ হাসিনা হঠানো আন্দোলনে বিএনপির অবদান খাটো করে দেখার কোনো অবকাশ নেই,' যোগ করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খেয়াল করে দেখবেন, আওয়ামী লীগ তাদের পতনের পেছনে বিএনপিকে দায়ী করে নানান বক্তব্য দিয়েছিলো। তাদের পতন সুচিত হয়েছিল বিএনপির এক যুগের ত্যাগে।

তিনি বলেন, স্থায়ী কমিটির সদস্যসহ বিএনপির হাজার হাজার নেতারা কারাবরণ করেছে। অনেকের নামে শতাধিক মামলা। হাবিবুন নবী সোহেলের নামে রেকর্ড ৪৫১টি মামলা দেওয়া হয়েছে। বিএনপিকে নিশ্চিহ্ন করতে গেলো ১৬ বছর নেতাকর্মীদের অকথ্য নির্বাচন করেছে।

বিএনপির মহাসচিব বলেন, ব্যবসায়ী যারা, বিএনপির রাজনীতি করেন, তাদেরকে নানাভাবে হয়রানি করা হয়েছে। শুধু তাই নয় যারা বিএনপিকে সমর্থন করেছেন, তাদের ওপরও নির্মম নির্যাতন করেছে। এগুলোই কি যথেষ্ট নয় যে, শেখ হাসিনার পতন নিশ্চিত করতে বিএনপির ত্যাগ সবচেয়ে বেশি ছিলো?

গণমাধ্যমে বিএনপির আন্দোলনকে খাটো করে দেখানোর চেষ্টা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এখনো দেশকে ফ্যাসিবাদ মুক্ত করা যায়নি। কারণ তারা অনেক ভেতরে ঢুকে বসে আছে।

'দায়িত্বশীল জায়গায় থেকেও অনেকে বিএনপির প্রতি অসম্মান করে বক্তব্য দিয়েছে। পত্রিকায় সংখ্যালঘু নিয়ে আবারও প্রতিবেদনে দেখা যাচ্ছে। এগুলো চক্রান্তের অংশ মনে করে বিএনপি,' বলেন মির্জা ফখরুল।

তিনি আরও বলেন, নির্বাচনকেন্দ্রিক সংস্কারের কথা বিএনপি স্পষ্ট করে বলেছে। সব প্রতিষ্ঠানে সংস্কার কাজ এই সরকার চাইলেও করতে পারবে না। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দ্রুত নির্বাচনের দিকে যাওয়া।

বিএনপির মহাসচিব আরও বলেন, যারা ফায়দা নিতে চায়, তারা বিভিন্নভাবে বিএনপিকে খাটো করার জন্য বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করে কার্যত অথচ আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী আর বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার দল।

আরবি
বাংলাদেশে একটি সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে বিএনপি কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
পুরোনো ফ্যাসিবাদের উত্থান ঘটিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করলে পরিণতি হবে ভয়াবহ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 
‘জুলাই সনদ’ নিয়ে জামায়াত নেতারা সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করে বলেন, দেশের...
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহবান জানিয়েছেন তার বড়ো ছেলে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশ পুনর্গঠনে জনগণকে সঙ্গে নিয়ে...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর