সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান মারা গেছেন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫০ পিএম

সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৭১ বছর।

ঢাকার ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৮টার দিকে দিনাজপুরের বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের-এ-খোদা।

সাবেক এই মন্ত্রী দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে ২২ সেপ্টেম্বর তাকে ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়। পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

দিনাজপুর-৫ আসনের আটবারের সংসদ সদস্য ফিজার ২০১৪-১৯ মেয়াদে আওয়ামী লীগ সরকারের সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ছিলেন। তার আগে বন ও পরিবেশ মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।

১৯৫৩ সালের ২৯ নভেম্বর দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার জামগ্রাম গ্রামে মোস্তাফিজুর রহমান ফিজারের জন্ম। ১৯৭১ সালে তিনি সাত নম্বর সেক্টরের অধীন মুক্তিযুদ্ধে অংশ নেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক শেষ করে তিনি আইন বিষয়ে পড়ালেখা করেন।

ফিজার দীর্ঘদিন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি প্রথমবার দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৮৬ সালে।

সর্বশেষ ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

কেএসএইচ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে কারো প্ররোচনায় পা না দেয়ার অনুরোধ জানানো হয়েছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি মারা গেছেন।
অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রাজধানীর বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনা করার সময় পাঁচ বছরের শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় ১৫ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর